তাফসীর বিভাগ

পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳560

৳ 80030% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 240 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৭৪৩
ভাষা
bangla
বাঁধাই
—
প্রথম প্রকাশ
২০১৬

বিস্তারিত

বিগত শতাব্দীর শেষ ভাগ থেকেই খ্রিষ্টধর্মীয় প্রচারকরা বাংলাদেশে খ্রিষ্টধর্মের প্রচার জোরদার করেছেন। স্বভাবতই তারা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ বা মুসলিমকে খ্রিষ্টধর্মের গুরুত্ব বোঝাতে কমবেশি হিন্দু, বৌদ্ধ বা ইসলাম ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্ব বা নবীর উপর আক্রমণ করেন। বিশেষ করে মুসলিমরা যেহেতু তাওরাত, যাবুর, ইঞ্জিল ইত্যাদি ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধাশীল এবং মূসা, ঈসা ও অন্যান্য নবীদের (সকলের প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে শান্তিবর্ষিত হোক) প্রতি ভক্তিপ্রবণ, সেহেতু মুসলিম সমাজে খ্রিষ্টধর্ম প্রচারের ক্ষেত্রে তারা এ সকল ধর্মগ্রন্থ ও ধর্মীয় ব্যক্তিদের নাম ব্যবহার করেন। এ ছাড়া মুহাম্মাদ (ﷺ)- এর অনুসরণের মাধ্যমে মুক্তি সম্ভব নয় বলে প্রমাণ করার জন্য তাঁর বিরুদ্ধে অবমাননাকর কথা প্রচার করেন। তাদের বক্তব্য অনেক মুসলিমকে আহত করে। কখনো বা সংঘাত সৃষ্টি করে।

মুসলিম প্রচারকরা এ বিষয়ে তথ্য নির্ভর গ্রন্থাদি আশা করেন। বাংলা ভাষায় এ জাতীয় বইয়ের অভাব। এ অভাব পূরণ করে পবিত্র বাইবেল পর্যালোচনা ও সমালোচনায় বাঙালি পাঠকের সামনে সামগ্রিক তথ্যাদি তুলে ধরাই এ পুস্তকের উদ্দেশ্য।

গবেষণার বস্তুনিষ্ঠতা ও ধর্মীয় নির্দেশনার আলোকে আলোচনা, পর্যালোচনা ও সমালোচনার ক্ষেত্রে আমরা কয়েকটা মূলনীতি রক্ষার চেষ্টা করেছি:

প্রথমত: পবিত্র বাইবেল বিষয়ক সকল তথ্য ইহুদি-খ্রিষ্টান বা পাশ্চাত্য বাইবেল গবেষকদের থেকে গ্রহণ করা হয়েছে।

দ্বিতীয়ত: বাইবেলের পর্যালোচনা বা সমালোচনায় ইহুদি-খ্রিষ্টান বা পাশ্চাত্য বাইবেল গবেষক বা সমালোচকদের উপর নির্ভর করা হয়েছে। প্রয়োজনে গবেষকদের মূল ইংরেজি বক্তব্য যথাসম্ভব উদ্ধৃত করার পরে অনুবাদ করা হয়েছে, যেন আগ্রহী পাঠক মূলের সাথে অনুবাদ মিলিয়ে দেখতে পারেন।

তৃতীয়ত: সকল পর্যালোচনায় বাইবেলের বক্তব্যের উপরে নির্ভর করা হয়েছে। বাইবেলের উদ্ধৃতি প্রদানের ক্ষেত্রে বাইবেল সোসাইটি বা খ্রিষ্টধর্মীয় প্রতিষ্ঠান প্রচারিত বঙ্গানুবাদের উপর নির্ভর করা হয়েছে। বাংলা অনুবাদের অস্পষ্টতা দূর করার প্রয়োজন ছাড়া স্বাধীন অনুবাদ পরিহার করা হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
ইংরেজি নাম pabitro baibel parichiti o parzalochona
লেখক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রকাশনী আস-সুন্নাহ পাবলিকেশন্স
বিষয় তাফসীর বিভাগ,নওমুসলিম ও অমুসলিমদের দাওয়াত,বিভিন্ন ধর্ম: তুলনামূলক গবেষণা
পৃষ্ঠা সংখ্যা ৭৪৩
ভাষা bangla
প্রথম প্রকাশ ২০১৬
পৃষ্ঠা সংখ্যা743
ভাষাbangla
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

লেখক সম্পর্কে

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

ড. আবদুল্লাহ জাহাঙ্গীর ছিলেন একাধারে ইসলামী চিন্তাবিদ, টিভি আলোচক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক আলেম, গবেষক ও লেখক । তিনি পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন ও এনটিভিসহ বিভিন্ন টিভিতে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন। ফরেন টেলিভিশন চ্যানেল আইটিভি ইউএস-এর উপদেষ্টা ছিরেন তিনি । এছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনার, মসজিদের খুতবায় ও টি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 560

৳ 80030% ছাড়