ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৭টি পাতা পড়ে দেখুন

তাফসীর বিভাগ

সত্যকথন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳214

৳ 26820% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 54 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৯২
ভাষা
bangla
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
২০১৭

বিস্তারিত

জাদুর কাঠির সন্ধান রূপকথার গল্পে পাওয়া যায়, বাস্তবে মেলে না।

এটা কখনোই সম্ভব না যে, কেউ কিছু বলবে আর পৃথিবীর সবাই তা মেনে নিবে। নূহ আলাইহিস সালাম নয় শতাব্দীর বেশি সময় ধরে তাঁর সম্প্রদায়কে সত্যের দিকে আহ্বান করেছেন। সালিহ আলাইহিস সালাম তাঁর সম্প্রদায়কে আল্লাহর ইচ্ছায় চাক্ষুস প্রমাণ দেখিয়েছেন, ঠিক যেমনভাবে তারা চেয়েছিল সেভাবেই। ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা একটি-দু'টি না, একের পর এক নয়টি সাইন দেখিয়েছিলেন। বানী ইস্রাইলের মাথার উপর তূর পর্বত তুলে ধরে তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহন করেছিলেন। আসমান থেকে তাদের জন্য মান্না ওয়া সালওয়া অবতীর্ন করেছিলেন...

কিন্তু মানুষ অস্বীকার করেছে। আল্লাহর কালাম শোনার পরও, আল্লাহ্‌র নিদর্শন চোখের সামনে দেখার পরও, মুখ ফিরিয়ে নিয়েছে। যুগে যুগে, অধিকাংশ মানুষ এভাবেই চোখ বন্ধ করে থেকেছে। সত্যকে ভুলে থেকেছে।

তবে যারা ফিতরাতকে ভুলে যায়নি তারা ঠিকই নবী-রাসূলদের চিনেছে। যাদের অন্তরটা মরে যায়নি তারা ঠিকই বুঝতে পেরেছে এ সত্য এসেছে তাদের রবের পক্ষ থেকে। বিনয়ে তাদের চোখ অশ্রুসিক্ত হয়েছে। এটা সত্যসন্ধানীদের জন্য। মিথ্যায় জর্জরিত হয়ে যারা সংশয়ে পড়েছে তাদের জন্য।

আমাদের কাছেও জাদুর কাঠি নেই। সবটুকু অন্ধকার দূর করা আমাদের পক্ষে সম্ভব না। এটা অন্ধকারের বাদুড়দের জন্যে না। তারা আলো সইতে পারবে না এটাই তো স্বাভাবিক। যাদের অন্তরে ব্যাধি, যারা তর্কের খাতিরে তর্ক করে, হন্য হয়ে কিভাবে তর্কে জেতার জন্য নতুন নতুন অজুহাত খুঁজে বেড়ায়, যারা দেখেও দেখে না, যারা শুনেও না, যাদের অন্তরে মোহর পড়ে গেছে ম্যাজিকালি তাদের জন্য ‘সর্বরোগের ঔষধ’ জাতীয় কোন টোটকা আমাদের কাছে নেই। তবে আমাদের কাছে সত্য আছে।

সেই সত্য যা আসমান ও যমীনের মালিক আমাদের জানিয়ে দিয়েছেন, কিন্তু অবহেলা ভরে আমরা অনেকেই তা বিস্মৃত হয়েছি।

আমরা চেষ্টা করছি সেই সত্যের আলো পৌছে দেবার। আর তাই অনলাইনের গন্ডি পেড়িয়ে ছাপার অক্ষরে আপনাদের সামনে এবার আসছে সত্যকথন, বিইযনিল্লাহ। কিন্তু ‘সত্য’ নামক আলোর সেই মশালটাকে বয়ে নিতে হবে আপনাদেরকেই। তবেই সম্ভব অন্ধকারকে অপসারিত করা।

একটি নিঃসঙ্গ প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বালানো সম্ভব। আবার তাকে নিঃসঙ্গে নিভে যেতে দেখাও সম্ভব। স্ফুলিঙ্গ দাবানলে পরিণত হবে কি না তার অনেকটুকুই নির্ভর করছে আপনাদের উপর।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সত্যকথন
ইংরেজি নাম Stykthon
লেখক আরিফ আজাদ, মোহাম্মদ তোয়াহা আকবর, আশিক আরমান নিলয়, জাকারিয়া মাসুদ, মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার
প্রকাশনী সীরাত পাবলিকেশন্স
বিষয় তাফসীর বিভাগ,ইসলামী দর্শন
আইএসবিএন 9789843429995
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা192
ভাষাbangla
ISBN9789843429995
বান্ডিংpaperback
আরিফ আজাদ

লেখক সম্পর্কে

আরিফ আজাদ

আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ। চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক ম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 214

৳ 26820% ছাড়