ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

উপন্যাস

উপন্যাসসংগ্রহ-১

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳640

৳ 80020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 160 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৫২৮
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৫

বিস্তারিত

করতলে বেজে ওঠা জনপদ, জনজীবন আর কালের শীতার্ত দীর্ঘশ্বাস। গ্রাম থেকে নগর-সভ্যতা, কৃষি, কৃষকসমাজ থেকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যার্থী এবং কালপুরুষের উদ্ধত-উন্মুক্ত তরবারি উঁচিয়ে থাকা রাষ্ট্র-এমনই বিস্তৃত পরিসরে মানুষের অস্তিত্বের রক্তাক্ত লড়াই ইমতিয়ার শামীমের

কথাসাহিত্যে খেলা করে। বারবার তিনি গল্পের ছকে বুনে দেন নানাবিধ জিজ্ঞাসার বীজ-বৈষম্য, নিপীড়ন, শোষণ, নির্বিচার হত্যা এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে। শ্রমজীবী মানুষই তাঁর এসব কাহিনির অন্তর্বয়নে সুখে-দুঃখে, হতাশা-ব্যর্থতা-আনন্দে, অভাবে-অভিযোগে রক্তমাংসের জীবন্ত সত্তা।

এই সংগ্রহের তিনটি উপন্যাসেও আমরা ইমতিয়ার শামীমের এই সমাজ-অভিনিবেশ দেখি। তবে তিনটি উপন্যাসই স্বতন্ত্র। জীবনের বহু তরঙ্গ ও তলের দিকে দৃষ্টি দিয়েছেন লেখক। একই সঙ্গে বাস্তব জীবনের প্রমূর্ত কাহিনির স্রোতে তিনি সংমিশ্রিত করে দিয়েছেন শিল্পের কারুকাজ। তাঁর চরিত্ররা

একদিকে যেমন পোড়খাওয়া, অগ্নিদগ্ধ; অন্যদিকে তারা প্রকৃতির অংশ, নিসর্গলালিত; জীবনকে নিংড়ে তার দায় পরিশোধের এক অন্তহীন বাসনা। তেমনি ইমতিয়ার শামীমের বর্ণনাশৈলীর তরঙ্গে খেলা করে নৈসর্গিক অনুষঙ্গের সঙ্গে বাংলা অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য আর নান্দনিক নক্ষত্রের

অবিরল জ্যোৎস্না। ঔপন্যাসিক হিসেবে এই-ই ইমতিয়ার শামীমের স্বাতন্ত্র্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম উপন্যাসসংগ্রহ-১
ইংরেজি নাম Uponyash Somogro-1
লেখক ইমতিয়ার শামীম
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় উপন্যাস
আইএসবিএন 978-984-3906-59-5
পৃষ্ঠা সংখ্যা ৫২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা528
ভাষাbangla
ISBN978-984-3906-59-5
বান্ডিংhard cover
ইমতিয়ার শামীম

লেখক সম্পর্কে

ইমতিয়ার শামীম

জন্ম : ১৩৭১ বঙ্গাব্দ, ১৯৬৫ খ্রিস্টাব্দ ; সিরাজগঞ্জের সলপ জনপদের রামগাঁতী গ্রামে। মা : হামিদা সুলতানা। বাবা : চৌধুরী ওসমান। পেশা : সাংবাদিকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা : এমএসএস [সমাজ বিজ্ঞান]; রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম প্রকাশিত গ্রন্থ : ডানাকাটা হিমের ভেতর (উপন্যাস, ১৯৯৬)। অন্যান্য উপন্যাস : আমরা হেঁটেছি যারা, চরসংবেগ, অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর, মোল্লাপ্রজাতন্ত্রী পবনকুটির, তা হলে বৃষ্টিদিন তা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 640

৳ 80020% ছাড়