ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৮টি পাতা পড়ে দেখুন

সমকালীন উপন্যাস

আসমান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳340

৳ 40015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৫২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৯

বিস্তারিত

========= কাহিনী সংক্ষেপ =========

“কখন তুমি বুঝবে যে তোমার কাছে আল্লাহর সাহায্য আসছে। এটা তখন, যখন তুমি ধৈর্য ধরার ক্ষমতা লাভ করছ।”

সাধারণ এক জীবন ছিলো ওমারের। স্কুল, বির্তক প্রতিযোগীতা, স্কুলের পর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাঁধনহারা জীবন আর সাথে প্রেমিকার হাতের ছোঁয়া। ওমারের কাছে যেন এর চেয়ে সুখের জীবন আর কি হতে পারে!? কিন্তু পার্থিব সেই সুখ আর মোহের দুনিয়া মুহূর্তেই ভেঙ্গে গেল আকষ্মিক এক দুর্ঘটনায়। যে দুর্ঘটনা তাকে বিচ্ছিন্ন করে দিলো তার হৃদয় জুড়ে থাকে লামিয়া থেকে। লামিয়াকে ঘিরে থাকা ওমারের দুনিয়াটা হঠাৎই হয়ে যায় খাঁ খাঁ করা বিশাল এক মরুভূমি। যে মরুভূমি শুধু এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করতে থাকে। একসময় সে হারিয়ে যায় রুশোর ঘোর লাগা নেশার দুনিয়ায়। কিন্তু যে হৃদয় আল্লাহর ঘর, সেই ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু থাকলে কি আর সেখানে প্রশান্তি আসে? সেই প্রশান্তিরই খোঁজার রাস্তা তাকে বাতলে দেন বৃদ্ধ পেশ ইমাম মাওলানা ইসহাক আব্দুর রহমান। কিংবদন্তি বলে হ্যামিলিনের বাঁশিওয়ালার বাঁশির সুরে মুগ্ধ হয়ে শহরের সকল শিশু মোহাচ্ছন্ন হয়ে বাঁশিওয়ালার পিছনে ছুটতে ছুটতে পাহাড়ে হারিয়ে যায়। আর ওমার হৃদয়ের প্রশান্তির খোঁজ পেয়ে পাড়ি দেয় দেশ-দেশান্তরে। কারণ খোদ সেই মানব হৃদয়ের মহান পরাক্রমশালী ও দয়ালু মালিক যে এখন তার হৃদয়ের স্বআসনে আসীন!

“মানুষ চায় সবাই না হোক অন্তত ‘কেউ একজন’ তাকে বুঝুক। হাজারো সম্পর্কের ভেতর দিয়ে মানুষ আসলে সেই কেউ একজনকেই খুঁজে বেড়ায়। এই খোঁজার জার্নিটাই জীবন।”

========= পাঠ প্রতিক্রিয়া ==========

সাধারণের মধ্যেই আসলে লুকিয়ে থাকে অসাধারণ কিছু। এই ব্যাপারটি বইটির ক্ষেত্রে যেন পুরোপুরি মানানসই। বইটি উপহার হিসেবে পাওয়া “ব-তে বই” নামক অনলাইন বুকশপ হতে। প্রচ্ছদ দেখে খুব একটা ভালো না লাগলেও "যে গল্প জীবনের চেয়েও বড়ো" সেটা যাচাই করতেই বইটি শুরু করলাম। যেভাবে কাহিনী শুরু হয় তা শুনলে নিছক একটি প্রেম বা ব্যর্থতা বা নেশার দুনিয়ার গল্প মনে হলেও বইয়ের কাহিনী যত এগোতে থাকে বিষয়বস্তু শুধু পরিবর্তনই নয়, হতে থাকে থাকে গভীর হতে গভীরতর। পাঠকের মধ্যে চিন্তার খোরাক লাগানোর পাশাপাশি কাহিনীর এক অদম্য আকর্ষণে বইটি একসময় হাত থেকে রেখে দেয়াটাই খুব কঠিন হয়ে যায়। কিভাবে ছোট্ট একটা উপন্যাস বা অতি সাধারণ গড়পড়তা একটা শুরু যে এতো অসাধারণ একটা উপন্যাস হয়ে গেলো তা ভাবতেই অবাক লাগছে। আর শেষটা যে এত সুন্দর হবে তা আসলেই আশাতীত ছিলো। বইয়ের শেষে বিচ্ছেদ বা দুঃখ পেয়ে এতদিন খারাপ লেগেছে, আর এবার শেষের মিলন দেখে ওমারের মতো চোখে পানি চলে এসেছে। আর অবশেষে স্বীকার করতেই হলো যে, আসলেই এটা জীবনের চেয়েও বড়ো গল্প।

প্রোডাকশনঃ বইয়ের প্রচ্ছদ আমার কাছে মোটেই ভালো লাগেনি। বইয়ের বিষয়বস্তু যতটা না গভীর, প্রচ্ছদ সেই তুলনায় কিছুই নয়। আমি পেপারব্যাক এডিশনটা পড়েছি। কাগজের কোয়ালিটি আর একটু ভালো হওয়া দরকার ছিলো বলে মনে করি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আসমান
ইংরেজি নাম Asman
লেখক লতিফুল ইসলাম শিবলী
প্রকাশনী নালন্দা
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849382218
পৃষ্ঠা সংখ্যা ১৫২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা152
ভাষাbangla
বান্ডিংhard cover
ISBN9789849382218
লতিফুল ইসলাম শিবলী

লেখক সম্পর্কে

লতিফুল ইসলাম শিবলী

লতিফুল ইসলাম শিবলী কয়েকটি গানের টাইটেল বললেই শিবলীকে চেনা সহজ, যেমন- 'তুমি আমার প্রথম সকাল', 'হাসতে দেখ গাইতে দেখ', 'আমি কষ্ট পেতে ভালোবাসি', 'জেল থেকে বলছি', 'হাজার বর্ষা রাত', 'পলাশীর প্রান্তর', 'বিবাগী' 'কেউ সুখী নয়' 'প্রিয় আকাশী'। বর্তমানের জনপ্রিয় উপন্যাস- আসমান, দখল, দারবিশ, রাখাল, ফ্রন্টলাইন, ও অন্তিমের লেখক তিনি।ইংরেজি অনুবাদে ব্রিটিশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত তার নভেল The Seize এখন পাওয়া...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 340

৳ 40015% ছাড়