অব্যয়া
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- —
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২১
বিস্তারিত
দুঃস্বপ্নের ঘুম ভেঙ্গে উঠে অরুণিমা আবিস্কার করল যে সে মিসেস চক্রবর্তীতে রূপান্তরিত হয়েছে। বারোহাত লম্বা একটা কাপড় তারা সারা শরীরকে জাপটে বেঁধে রেখেছে, লোহার হাতকড়ার মতন তার কব্জি চেপে ধরেছে একজোড়া শাঁখা আর গলায় ফাঁসির দড়ির মতন ঝুলছে মঙ্গলসূত্র। মাথার নিচের শিমুল তুলোর বালিশ রক্তে মাখামাখি হয়ে আছে। রক্ত ফিনকি দিয়ে বেরিয়েছে তার কপাল থেকে। শাড়ির বাঁধনে নড়তে অক্ষম অরুণিমা অসহায়ের মতন তার সারা শরীরের কিলবিলে গয়নার দিকে তাকিয়ে থাকে। ‘আমার কি হয়েছে? মরেটরে গেছি নাকি?’
নিজের গায়ে চিমটি কাটে অরু। উহ! নাহ মরেনি। মরলে ব্যথা লাগার কথা না। হঠাৎ মাথাটা গুলিয়ে ওঠে তার-কপালজুড়ে জ্বালা করে যায়। একসাথে অনেকগুলো স্মৃতি জোয়ার বেঁধে অরুর খুলিতে ভেসে ওঠে। সানাইয়ের তীক্ষ্ণ শব্দ… অনেকগুলো অপরিচিত মানুষ…চোখেমুখে কাঠপেন্সিল… আগুনের নাচন…সংস্কৃত মন্ত্র… অনেক বুড়ো বুড়ো পা অরুর হাতের দিকে এগিয়ে আসে। মায়ের ভোঁতা কান্না অরুরু মাথা ধরায়। একজন টিংটিঙ্গে সাদা লোক অরুর শরীরে হাত রাখে।
বইয়ের তথ্য
| নাম | অব্যয়া |
|---|---|
| ইংরেজি নাম | Abbaya |
| লেখক | অনুপম দেবাশীষ রায় |
| প্রকাশনী | পেন্ডুলাম পাবলিশার্স |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849524755 |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২১ |
| ভাষা | bangla |
| ISBN | 9789849524755 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
