ভাষা আন্দোলনের ইতিহাস

ভাষা আন্দোলন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳168

৳ 20016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 32 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৮৬
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

“ভাষা আন্দোলন" বইটির ভূমিকা থেকে নেয়াঃ ভাষা আন্দোলনের প্রথাসিদ্ধ দীর্ঘ ইতিহাস কয়েকজনের হাতেই লেখা হয়েছে। সেগুলাে তথ্যনিষ্ঠ। তা ছাড়া একই বিষয়ে লেখা স্মৃতিচারণামূলক বই সংখ্যায় অনেক। দুঃখজনক যে সেসব বইয়ে অনেক ক্ষেত্রে রয়েছে তথ্যগত ভুল, যা ইতিহাসপাঠকের জন্য বিভ্রান্তি ও অস্বস্তির কারণ হওয়ার কথা। হয়তাে বিস্মৃতি বা অন্য কোনাে কারণে এমনটা ঘটেছে। ইদানীং ভাষা আন্দোলনবিষয়ক কোনাে কোনাে রচনায় লক্ষণীয় নতুন প্রবণতা সংগঠনবিশেষের। গুরুত্ব বাড়াতে ইতিহাসের বিকৃতি ঘটানাের চেষ্টা। এ ধরনের চেষ্টা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে পাঠক-মহলে বিভ্রান্তি ছড়াতে সাহায্য করছে। তবু বলি, এসব ঘটনা ভাষা আন্দোলন বইটি লেখার কারণ নয়।

কেননা, ভাষা আন্দোলনের সঠিক তথ্যনির্ভর ইতিহাস রচনার চেষ্টায় গত তিন দশকে অন্তত গােটা দুই বই তাে লিখেছি, এবং সব মিলিয়ে নানামাত্রিক গােটা চার-পাঁচ বই, যা ভাষা আন্দোলনের নানা দিক ও সংশ্লিষ্ট প্রশ্নাদি তুলে ধরেছে। এগুলাের মধ্যে একটির তৃতীয় সংস্করণে আন্দোলনবিষয়ক বিভ্রান্তিকর তথ্যের জবাবও যুক্ত হয়েছে। তাহলে কেন একই বিষয় নিয়ে আবার লেখা? এ প্রশ্নের জবাবটাই এ বইয়ের সম্ভাব্য পাঠকদের দিতে চাই। ফেব্রুয়ারি ২০০৯-এ প্রথম আলাের সম্পাদক ও উপসম্পাদকের অনুরােধে ফেব্রুয়ারির দিনপঞ্জি হিসেবে ভাষা আন্দোলনের ঘটনাবলি তাদের নির্ধারিত ছােটখাটো আকারে লিখতে শুরু করি।

বলা চলে, ২১ দিনের রােজনামচায় ভাষা আন্দোলন। খুব সংক্ষেপে সঠিক তথ্যে ভাষা আন্দোলনের একটা ছবি আঁকার চেষ্টা; সেখানে ব্যক্তির মতামত নয়, সঠিক ইতিহাস তুলে ধরাই ছিল লেখকের উদ্দেশ্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ভাষা আন্দোলন
ইংরেজি নাম Vasha Andolon
লেখক আহমদ রফিক
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় ভাষা আন্দোলনের ইতিহাস
আইএসবিএন 9789848765036
পৃষ্ঠা সংখ্যা ৮৬
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৮ সাল
পৃষ্ঠা সংখ্যা86
ভাষাbangla
ISBN9789848765036
বান্ডিংhard cover
আহমদ রফিক

লেখক সম্পর্কে

আহমদ রফিক

প্রাবন্ধিক, কবি ও কলামিস্ট হিসাবে খ্যাত আহমদ রফিক, (জন্ম ১৯২৯) ছাত্রজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির আকর্ষণে সমভাবে আলোড়িত ছিলেন। তিনি বাহান্নার ভাষা-আন্দোলনের অন্যতম সংগঠক। প্রগতিশীল রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তার শিক্ষাজীবন বার বার বিপর্যস্ত হয়েছে। পেশাগতভাবে শিল্প ব্যবস্থাপনার সঙ্গে একদা যুক্ত থাকা সত্ত্বেও মননের চর্চাতেই তিনি অধিক সমর্পিত। এখন পুরোপুরি সাহিত্যকর্মে সক্রিয়। একাধ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 168

৳ 20016% ছাড়