রাষ্ট্রভাষা আন্দোলন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ১২৫
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০১৬
বিস্তারিত
“মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা তোমার কোলে, তোমার বোলে কতই শান্তি ভালোবাসা।”
বহুযুগ আগে বাংলা-ভাষার কবি অতুল প্রসাদ সেন প্রাণের ভালোবাসা উজাড় করে বাংলা ভাষার কথা বলেছেন। বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বার বার বলেছেন, মাতৃভাষাতেই মানুষ নিজেকে সম্পূর্ণরূপে বিকশিত করতে পারে—অন্য কোনো ভাষায় নয় ।
বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় শুরু হয় রাষ্ট্রভাষা আন্দোলন। আমাদের জাতীয় ইতিহাসে এ এক অনন্য অর্জন । আমার দৃঢ় বিশ্বাস আমাদের শিশু-কিশোররা এই গৌরবদীপ্ত ইতিহাসকে জানবে, শিখবে ও উপলব্ধি করবে। রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস জেনে মাতৃভাষার সেবা করেই তাদের মধ্যে জন্ম নেবে দেশের প্রতি শ্রদ্ধা, মমত্ববোধ ও ভালোবাসা। এ মহান আন্দোলনের প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস শিশু-কিশোরদের সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই ভাষা-আন্দোলনের স্মৃতিরক্ষা, গবেষণা ও ইতিহাস চর্চায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন লেখক, গবেষক এম আর মাহবুব।
তিনি বহু শ্রম ও সাধনা করে লিখেছেন আলোচ্য 'রাষ্ট্রভাষা আন্দোলন' কিশোর সংকলন গ্রন্থটি । তিনি এ গ্রন্থে ভাষা ও বাংলা ভাষার ইতিহাস থেকে শুরু করে ভাষা-আন্দোলনের সামগ্রিক ঘটনাবলি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন । এই বইটি পড়ে রাষ্ট্রভাষার জন্য বাঙালির ত্যাগ-সংগ্রামের ইতিহাস এবং অনেক অজানা ও দুর্লভ তথ্য জানা যাবে। গ্রন্থটি পাঠ করে শিশু- কিশোরসহ সকলেই উপকৃত হবেন বলে আমার বিশ্বাস ।
বইয়ের তথ্য
| নাম | রাষ্ট্রভাষা আন্দোলন |
|---|---|
| ইংরেজি নাম | Rastrobhasha Andolon |
| লেখক | এম আর মাহবুব |
| প্রকাশনী | নালন্দা |
| বিষয় | ভাষা আন্দোলনের ইতিহাস |
| আইএসবিএন | 9789849125037 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৫ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 125 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849125037 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!