সমকালীন উপন্যাস

আন্ডারগ্রাউন্ড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
২৪০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২১

বিস্তারিত

প্রথম উপন্যাস আগস্ট আবছায়া-য় মাসরুর আরেফিন ঘুরে এসেছেন ইতিহাসে বর্বরতা ও সহিংসতার অলিগলি। দ্বিতীয় উপন্যাস আলথুসার-এ তিনি বুঝতে চেয়েছেন রাষ্ট্রের দমন-পীড়নের পাশাপাশি পরিবেশবাদী আন্দোলন ও শৈশবকে। আর তৃতীয় এ উপন্যাসে তিনি জানতে চাইছেন কারা চালায় এ পৃথিবী, কীভাবে তা চালায় তারা এবং কেন তা ওভাবেই চালায়, আর কেন ঠিক নির্দিষ্ট ওই একভাবে ‘সিস্টেম’-টা চলে বলেই টিকে থাকে রাষ্ট্রব্যবস্থা? কী সেই ‘সিস্টেম’? এখানে ছাব্বিশ বছর পরে এক ভাই তার হারিয়ে যাওয়া বড় ভাইকে খুঁজছে দূর এক দেশের লণ্ডভণ্ড হয়ে যাওয়া এই কালে; দুই বন্ধু হিসাব মেলাতে চাইছে শৈশবের বরিশালে ঘটে যাওয়া ভয়ংকর এক অন্যায়ের সঙ্গে পরের এক নৃশংস সাম্প্রদায়িক খুনের; আর নিঃস্ব হয়ে যাওয়া এক লোককে তারই স্বদেশি ধনী বড় ভাই সাহায্য করতে রাজি কেবল ওই নিঃস্ব মানুষটার স্ত্রীকে বিছানায় নিতে পারার শর্তেই। সেই সঙ্গে বিশ শতকের শ্রেষ্ঠতম রাশিয়ান কবি ওসিপ মান্দেলশ্তামের বাক ও মতপ্রকাশের স্বাধীনতাহরণকারী হত্যাকা- যত তার জট খুলছে, ততই স্পষ্ট হচ্ছে যে কেন লেখকের ক্ষমতা রাষ্ট্রক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক ও বিপরীতমুখীভাবে ক্রিয়াশীল। ওভারগ্রাউন্ডে কি কোনো ‘সত্য’ নেই? ‘সত্য’ আছে কি কেবল আন্ডারগ্রাউন্ডে, যেহেতু ওখান থেকেই প্রসেস করা হয় মাটির ওপরের মৃত্যুগুলো? আর বিপ্লবের পরে রাষ্ট্র যে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ব্যক্তি আরও শক্তিহীন, সেটাও কি কেউ নিশ্চিত করে দেয় ওই আন্ডারগ্রাউন্ডে বসেই?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আন্ডারগ্রাউন্ড
ইংরেজি নাম Underground
লেখক মাসরুর আরেফিন
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789845100748
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা240
ভাষাbangla
ISBN9789845100748
বান্ডিংhard cover
মাসরুর আরেফিন

লেখক সম্পর্কে

মাসরুর আরেফিন

Mashrur Arefin ২০১৯-এ আগস্ট আবছায়া এবং ২০২০-এ আলথুসার, বাংলাভাষায় সম্পূর্ণ নতুন স্বাদের এ-দুটি উপন্যাস লিখে সমকালীন বাংলা সাহিত্যে আলোচনার কেন্দ্রে চলে আসা মাসরুর আরেফিন মূলত কবি। তাঁর জন্ম ১৯৬৯ সালে বরিশাল জেলায়। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য এবং মার্কেটিং ও ফিন্যান্স-এ। ২০০১ সালে প্রথম কাব্যগ্রন্থ ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প প্রকাশের পর তা বাংলা কবিতার পাঠককে দিয়েছিল নতুন কাব্যভাষার স্বাদ। বইটি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়