মধুরাত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৫৯
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০০০
বিস্তারিত
"মধুরাত"বইটির প্রথমের কিছু অংশ:
বাবু দিশেহারার মতাে বাড়ি ঢুকল। আপা ফিরেছে পাঁচটা থেকে তাে কারফিউ। বারান্দার ইজি চেয়ারে পা তুলে গুটিসুটি হয়ে আছেন মতিন সাহেব। গায়ে হগেরুয়া রঙের চাদর। হাতে অনেক দিনের পুরনাে একটি পত্রিকা। খুবই মনােযােগ দিয়ে পত্রিকা পড়ছেন তিনি। মতিন সাহেবের চোখে মােটা কাচের চশমা। নিরীহ গােবেচারা মুখটা পত্রিকা পড়ার সময় আরও নিরীহ ধরনের হয়ে যায়। এখনও তাই হয়ে আছে।
মতিন সাহেবের ছেলে বাবু বাড়ি ঢুকে যে চিষ্কার করে কথাটা বলল মতিন সাহেব যেন তা শুনতেই পেলেন না। ভদ্রলােকের স্বভাবটা এরকমই। যখন যেদিকে মনােযােগ দেন খুব সহজে সেদিক থেকে মনােযােগ ফেরান না। কারফিউর কথা বলে বাবার মনোেযােগ আকর্ষণের চেষ্টা করেছিল বাবু। যখন দেখল বাবা ফিরেও তাকাননি বাবুর দিকে, বাবু চিল্কার করে মাকে ডাকল। মা ওমা শুনেছ পাঁচটা থেকে তাে কারফিউ! আপা ফেরেনি? কোনও ব্যাপারে মনােযােগ হঠাৎ ভেঙে গেলে মতিন সাহেব বেশি বিরক্ত হন।
এখনও হলেন। পত্রিকা থেকে চোখ সরিয়ে বাবুর দিকে তাকালেন। কী হয়েছে। অত চিল্কার করছিস কেন? অন্য সময় হলে বাবু একটু থতমত খেত। এখন খেল না। বেশ ঝাঁঝাল গলায় বলল, বারবার বলছি পাঁচটা থেকে কারফিউ, আপা ফিরেছে কি-না,না তুমি শুনছ না মা ততক্ষণে মতিন সাহেবের স্ত্রী বেরিয়ে এসেছেন বারান্দায়। একবার স্বামীর মুখের দিকে তাকাচ্ছেন তিনি একবার ছেলের মুখের দিকে। কী হয়েছে, এ্যা!
বইয়ের তথ্য
| নাম | মধুরাত |
|---|---|
| ইংরেজি নাম | Modhurat |
| লেখক | ইমদাদুল হক মিলন |
| প্রকাশনী | এশিয়া পাবলিকেশন্স |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৯ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০০০ |
| পৃষ্ঠা সংখ্যা | 59 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
