সফটওয়্যার

SQL : স্ট্রাকচারড কোয়েরিল্যাঙ্গুয়েজ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳213

৳ 25015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 37 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৩৬৯
ভাষা
bangla
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
২০০৭

বিস্তারিত

21ফ্ল্যাপ তথ্য ব্যবহারের ক্ষেত্রে বর্তমানের বিভিন্ন তথ্যপ্রযুক্তি নূতন মাত্র যোগ করেছে। এসব প্রযুক্তির অন্যতম হলো কম্পিউটারের মাধ্যমে ডাটাবেজের ব্যবহার। কম্পিউটারভিত্তিক ডাটাবেজ ব্যবহারের বড় সুবিধা হলো এর মাধ্যমে সহজেই আমরা কাঙ্গিত তথ্য খুঁজে বের করতে পারি। বিভিন্ন ডাটাবেজ সিস্টেম কাঙ্খিত তথ্য দ্রুত খুঁজে বের করার জন্য তৈরি করা হয়েছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ড হলো ‍SQLবা স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আপনি যে ডাটাবেজ সিস্টেমই ব্যবহার করুন না কেন কোয়েরির জন্য SQl ব্যবহার করতে হবে।

যারা কম্পিউটারের ডাটাবেজ নিয়ে কাজ করেন কিংবা কাজ করতে চান তাদেরকে SQL সম্পর্কে ধারণা দেয়ায় জন্য এ পুস্তক লেখা হয়েছে। এখানে আলোচিত বিষয়গুলি কম্পিউটার ভিত্তিক যেকোনো ডাটাবেজ ব্যবহারের জন্য দরকার হবে। অনেকেই SQL কে অতি সাধারণ বিষয় মনে করে এড়িয়ে যান, কিন্তু বাস্তবে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন। তাই ডাটাবেজ নিয়ে কাজ করতে যাওয়ার পূর্বশর্ত হওয়া দরকার SQL সম্পর্কে সম্যক ধারণা থাকা।

কেবল এটি শেখার পরই অন্যান্য ডাটাবেজ সিস্টেম, যেমন মাইক্রোসফট একসেস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ওরাকল, MySQL, ইত্যাদি শেখায় মনোযোগ দেয়া দরকা। যারা ডাটাবেজ সিস্টেম এডমিনিস্ট্রেশন ও ডাটাবেজভিত্তিক প্রোগ্রামিং শিখতে চান তাদের সাহায্য করবে এ বই। আর যারা অনেকদিন যাবৎ কাজ করছেন তারাও এটি পাঠে SQL এর শক্তিশালী বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন ডাটাবেজ সিস্টেমে SQL ব্যবহারের প্রকারান্তর বোঝানোর জন্য সেসব সিস্টেমের বিশেষ বৈশিষ্ট্যসমূহের কথা উল্লেখ করা হয়েছে: ওরাকল, MySQL এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার।

তবে পুরো বইয়ের উদাহরণে প্রাধান্য পেয়েছে MySQL সার্ভারের ব্যবহার। যা শিখবেন ডাটাবেজ কী ও কেনা? নরমালাইজেশন কী ও কেন? স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ কী? ডাটাবেজের বিভিন্ন অবজেক্টের ধারণা বিভিন্ন ডাটা ম্যানিপুলেশন কমান্ড ডাটাবেজে কোয়েরি চালানোর বিভিন্ন পদ্ধতি কোয়েরি ল্যাঙ্গুয়েজে বিভিন্ন অপারেটরের ব্যবহার কোয়েরিকে সারাংশ হিসেবে প্রকাশের পদ্ধতি ডাটা বিন্যাসের পদ্ধতি ডাটাবেজে তারিখ ও সময়ের ব্যবহার সাবকোয়েরির ব্যবহার একাধিক কোয়েরিকে যুক্ত করার পদ্ধতি ইনডেক্স, ট্রিগার ও স্টোরড প্রসেজিউরের ব্যবহার ডাটাবেজ পারফরম্যান্স বাড়ানোর পদ্ধতি ইউজার ও নিরাপত্তা ব্যবস্থাপনা ভিউ ও সিনোনিমের ব্যবহার সিস্টেম ক্যাটালগের গঠন ও ব্যবহার

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম SQL : স্ট্রাকচারড কোয়েরিল্যাঙ্গুয়েজ
ইংরেজি নাম SQL : Structure Querilanguage
লেখক সুহৃদ সরকার
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় সফটওয়্যার
পৃষ্ঠা সংখ্যা ৩৬৯
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০০৭
ভাষাbangla
পৃষ্ঠা সংখ্যা369
বান্ডিংpaperback
সুহৃদ সরকার

লেখক সম্পর্কে

সুহৃদ সরকার

সুহৃদ সরকার, জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক ও অনুবাদক। লেখালেখির আগ্রহ ছোটবেলা থেকেই, প্রথম লেখা ছাপা হয় শিশু পত্রিকায়, ১৯৮৫ সালে। তারপর লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ। ধর্ম-বিজ্ঞান-দর্শন থেকে সাহিত্য-সংস্কৃতি-শিল্প সববিষয়েই তার সমান আগ্রহ। পড়াশোনা করেছেন মেরিন ইঞ্জিনিয়ারিঙে, জাহাজেও ছিলেন বছর দুয়েক। কম্পিউটার নেটওয়ার্কিং ও প্রোগ্রামিং বিষয়ে লিখেছেন দুডজন বই, যার কয়েকটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 213

৳ 25015% ছাড়