ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১টি পাতা পড়ে দেখুন

কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ভাষা

জাভা প্রোগ্রামিং এক্সারসাইজ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳285

৳ 38025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 95 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৭৬
ভাষা
bangla
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
২০২৩

বিস্তারিত

আলহামদুলিল্লাহ! জাভা প্রোগ্রামিং এক্সারসাইজ বইটি লিখে সম্পন্ন করতে পারার জন‍্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার কাছে।

বইটিতে সব রকম ধারণার ‍ব‍্যাখ‍্যা বা বিশ্লেষণ বাদ দিয়ে শুধু অনুশীলনীর দিকে নজর দিয়েছি। এতে অনেকগুলো সমস‍্যার সমাধান আছে। তবে সবগুলোর সমাধান সংগত কারণেই নেই। যে সমস‍্যাগুলোর সমাধান নেই, আমি পাঠকদের সেগুলো নিজে নিজে করতে এবং এগুলো নিয়ে চিন্তা করতে উৎসাহিত করব। বইয়ে যে অনুশীলনীগুলোর সমাধান দিয়েছি, তাতে নতুনদের বোঝার সুবিধার্থে অনেক কমেন্ট যুক্ত করেছি। তবে এই সমাধানগুলো যখন নিজেরা করবেন, তখন কোডে এই কমেন্টগুলো লেখার প্রয়োজন নেই।

কথায় আছে, আমরা একটা বিষয়ে যত বেশি অনুশীলনী করব, তত বেশি দক্ষতা বাড়বে। তবে অনুশীলন অবশ‍্যই নিয়মিত করতে হয়। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় অল্প সময়ের জন্য হলেও যদি বরাদ্দ করি, এবং অনেকদিন ধরে যদি এই অনুশীলন চালিয়ে যাই, তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। পাঠকদের এই পরামর্শটিই দেওয়া হলো।

এখানে একটি বিষয় বলে রাখি, আপনি যদি ইতিমধ‍্যেই জাভা প্রোগ্রামিং সম্পর্কে ধারণা রাখেন, তাহলে এই বইটির জন‍্য জাভা প্রোগ্রামিং বইটি আগে পড়া জরুরি নয়। তবে এই বইয়ের অধ‍্যায়গুলো আমার জাভা প্রোগ্রামিং বইয়ের সঙ্গে মিলিয়ে করার চেষ্টা করেছি, যাতে করে কোনো বিষয় সম্পর্কে ধারণা না থাকলে অধ‍্যায় অনুসারে জাভা প্রোগ্রামিং বইয়ের সাহায‍্য নিতে পারেন। তাই যারা এই বইটি হাতে নিয়েছেন, তাদের স্বাগত। আশা করছি, বইটির অনুশীলনীগুলো আপনাকে অনেকদিন ব‍্যস্ত রাখবে।

আপনি যখন এই বইয়ের অনুশীলনীগুলো শেষ করে ফেলবেন, তখন জাভা প্রোগ্রামিংয়ের ওপর আপনার একটি গভীর আত্মবিশ্বাস তৈরি হবে, যা পরবর্তী সময়ে আপানকে আরো অ‍্যাডভান্সড বিষয়গুলো শিখতে এবং সেগুলো নিয়ে কাজ করতে সহায়তা করবে।

আপনার জন্য শুভ কামনা রইল।

আ ন ম বজলুর রহমান টরন্টো, অনটারিয়ো,

কানাডা জানুয়ারি ২০২৩

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জাভা প্রোগ্রামিং এক্সারসাইজ
ইংরেজি নাম Java Programming Exercises
লেখক আ ন ম বজলুর রহমান
প্রকাশনী দ্বিমিক প্রকাশনী
বিষয় কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ভাষা
আইএসবিএন 9789848042212
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২৩
ISBN9789848042212
পৃষ্ঠা সংখ্যা176
ভাষাbangla
বান্ডিংpaperback
আ ন ম বজলুর রহমান

লেখক সম্পর্কে

আ ন ম বজলুর রহমান

লেখালেখির শুরুটা কবিতা দিয়ে, সেই ছোট্টবেলায়। একটা সময় কবিতার খাতাটি হারিয়ে প্রোগ্রামিংয়ের এডিটরটাই হয়ে যায় লেখালেখির নতুন ক্যানভাস। ছাত্রাবস্থা থেকে প্রোগ্রামিং-ই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। প্রোগ্রামিংয়ের জন্য পছন্দের ভাষা হলো জাভা। জাভার প্রতি ভালোবাসা থেকেই জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ (http://www.jugbd.org/) প্রতিষ্ঠা করেছেন। মাতৃভাষায় প্রোগ্রামিং শেখার আনন্দ দিতেই প্রিয় প্রোগ্রামিং ভাষা জাভা নিয়ে লি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 285

৳ 38025% ছাড়