ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

বিবিধ ইসলামী বই

উলামাচরিত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳89

৳ 12026% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 31 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৮৮
ভাষা
bangla
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
২০১৯

বিস্তারিত

একটা সময় ছিল যখন একজন ব্যক্তি আলিম হওয়ার জন্য তাকে অনেকগুলো ধাপ পাড়ি দিতে হতো। যুগের শাস্ত্রজ্ঞ আলিমগণের সান্নিধ্যে থেকে অনির্দিষ্টকাল সাধনা করে প্রথমে মৌলিক বিষয়াদির জ্ঞানার্জন করতে হতো। সাথে সাথে অর্জিত জ্ঞানকে আমলেও পরিণত করতে হতো। কারণ, সালাফগণ আমলবিহীন ইলমকে ইলম হিসেবেই গণ্য করতেন না। আর এর পাশাপাশি একজন আলিমের গুণাগুণ ও বৈশিষ্ট্য তো ধারণ করতে হতোই।

এককথায়, তারা শিক্ষার সাথে দীক্ষাও গ্রহণ করতেন। হাতেকলমে তা বাস্তবায়নের অনুশীলন করতেন। এ সবকিছুর পর তাদের উস্তাদগণ যখন তাদের ব্যাপারে স্পষ্টভাবে সত্যায়ন করতেন, তখনই কেবল তাদের আলিম হিসেবে গণ্য করা হতো। কিন্তু বর্তমানে আলিমকে পরিমাপ করার নেই কোনো মাপকাঠি।

ইমাম আবু বকর আজুররি বাগদাদি রহ.। চতুর্থ শতাব্দীর একজন বিদগ্ধ ইমাম। তিনি বক্ষ্যমাণ পুস্তিকায় একজন আলিমের স্বভাববৈশিষ্ট্য তুলে ধরেছেন কুরআন, সুন্নাহ, আসার ও সালাফের কর্মপন্থার আলোকে। মূল প্রসঙ্গের ফাঁকে ফাঁকে আলোকপাত করেছেন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে। গ্রন্থটি কলেবওে ছোট হলেও একজন আলিম ও তালিবুল ইলমের জন্য এতে রয়েছে মৌলিক রাহনুমায়ি ও পথনির্দেশনা; যা অবলম্বন করলে এ পথের পথিকরা পেতে পারে প্রকৃত মানজিলে মাকসুদের সন্ধান।

সালাফগণের রচনার স্বাদ ও গন্ধ ভিন্ন। তারা কথা কম বলেন, তবে সর্বমর্মী বচন ব্যবহার করেন। লেখক রহ. সুঁইয়ের সূক্ষ্ম ছিদ্রের ভেতর আস্ত সিন্ধু ভরে দিয়েছেন। বইটির অনুবাদ নিরীক্ষণ করতে গিয়ে চেতনার এক বিস্তৃত দিগন্ত মানসপটে উন্মোচিত হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম উলামাচরিত
ইংরেজি নাম ulamacorit
লেখক ইমাম আবু বকর আজুররি বাদগাদি, আবুল কালাম আযাদ
প্রকাশনী কালান্তর প্রকাশনী
বিষয় বিবিধ ইসলামী বই
আইএসবিএন 9 780692 820646
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা88
ভাষাbangla
ISBN9 780692 820646
বান্ডিংpaperback
ইম

লেখক সম্পর্কে

ইমাম আবু বকর আজুররি বাদগাদি

বিবিধ ইসলামী বই বিষয়ক লেখক · প্রকাশক: কালান্তর প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 89

৳ 12026% ছাড়