কর্মক্ষেত্রে নারী ইসলাম কী বলে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳70

৳ 10030% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 30 স্টকে নেই

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
—
ভাষা
bangla
বাঁধাই
—
প্রথম প্রকাশ
২০২১

বিস্তারিত

বিশ্বায়নের এই যুগে অনেক কিছুই বদলে গেছে। আমাদের চিন্তা-চেতনা, সামাজিকতা ও আয়-রোজগারের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। যার ফলে নতুন নতুন জ্ঞানজিজ্ঞাসা হাজির হচ্ছে।

আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন প্রয়োজনে নারীকে ঘরের বাইরে যেতে হচ্ছে। এটা শুধু আমাদের দেশেরই চিত্র নয়; উন্নত-অনুন্নত-পশ্চাতপদ, অর্থাৎ বিশ্বের সবগুলো রাষ্ট্রে এ ধরনের চিত্র দেখা যায়। কখনো শখের বশে, কখনো প্রতিভা বিকাশের মোড়কে, আবার কখনো পেটের দায়ে আজকের নারী ঘরের বাইরে বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে।

অনেক দিন ধরেই ভাবছিলাম, বাইরের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি যথাযথভাবে তুলে ধরে, এমন একটি বই বাংলাভাষী পাঠকদের উপহার দেওয়ার চেষ্টা করব।

আল্লাহ সে উদ্যোগ সহজ করে দিয়েছেন। ভারতের বিদগ্ধ লেখক ও গবেষক মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানি সাহেবের প্রাসঙ্গিক একটি ছোট্ট বই পেয়েছি। বইটির উরদু নাম, خواتين كى ملازمت : شريعت اسلامي كى روشنى مىں

…

বইটির সংক্ষিপ্ত সূচি হলো,

* লেখক পরিচিতি

* কর্মক্ষেত্রে নারী : ইসলাম কী বলে?

* প্রেক্ষাপট

* ঘরের বাইরে নারী। কতটুকু লাভ? কতটুকু ক্ষতি?

* এক্ষেত্রে ইসলামের মূলনীতি

* নারীর অর্থোপার্জনের প্রয়োজনীয়তা

* কর্মক্ষেত্রে যেসব শর্ত ও সীমারেখা মেনে চলা নারীর ওপর অত্যাবশ্যক

* পর্দা

* ফ্রি-মিক্সিং পরিহার

* অভিভাবকের অনুমতি

বইটিতে লেখক যেমন এ বিষয়ে ইসলামের প্রকৃত দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছেন, তেমনই বর্তমান পৃথিবীর বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ সম্পর্কে ইসলাম বিধান তুলে ধরার প্রয়াস পেয়েছেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কর্মক্ষেত্রে নারী ইসলাম কী বলে
ইংরেজি নাম kormo khettre nari islam ki bole
লেখক মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী
প্রকাশনী মাকতাবাতুল আযহার
ভাষা bangla
প্রথম প্রকাশ ২০২১
ভাষাbangla
মা

লেখক সম্পর্কে

মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী

বিদগ্ধ ফকিহ, বহু গ্রন্থের লেখক এবং ইসলামি জ্ঞানের নানা শাখায় তাঁর গর্বিত বিচরণ। অল ইন্ডিয়া ইসলামি ল বোর্ড এবং ইসলামিক ফিকাহ একাডেমি ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। তার পারিবারিক নাম নুর খোরশেদ। খালেদ সাইফুল্লাহ রাহমানী তার পরিচিত নাম। তিনি বিহারের দ্বারভাঙ্গা জেলায় ১৯৫৬ সনে জন্মগ্রহণ করেন। ফিকহি প্রজ্ঞার গভীরতা, ইসলামি চেতনার স্বাক্ষরতা, ফিকহের অভিধানতত্ত্বের বিজ্ঞতা এবং নতুন নতুন জিজ্ঞাসার ফিকহি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 70

৳ 10030% ছাড়