ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪৯টি পাতা পড়ে দেখুন

ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

সেলজুক সাম্রাজ্যের ইতিহাস (দুই খণ্ড)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1059

৳ 1,45027% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 391 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১০৮৮
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২১

বিস্তারিত

ইতিহাস অতীতের নীরব সাক্ষী। ইতিহাস চির-মুখর। যুগ-যুগান্তর ধরে মানব-সভ্যতার চলমান জীবনধারাই ইতিহাস। সে চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে আছে কত শত ভাঙা-গড়ার অর্ধলুপ্ত অবশেষ—কত রক্তরঞ্জিত দৃশ্যপটের পরিবর্তন; কত নিশীথকালের দুঃস্বপ্ন-কাহিনি; কত উত্থান-পতন, কত চেষ্টার তরঙ্গ, কত সামাজিক বিবর্তন।

আজ যা বর্তমান, কালই তা অতীত। ইতিহাস ত্রি-কাল-সূত্রে গ্রথিত। ইতিহাস তো অতীতেরই সত্য-স্বরূপ উদ্ঘাটন—এক অনন্ত মানব-জীবনপ্রবাহের অনির্বাণ দীপ-শিখা। ইতিহাস অতীতের অভিজ্ঞতা, বর্তমানের সাধনা, ভবিষ্যতের ইঙ্গিত।

ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানবসমাজের শুরু থেকে এর যাবতীয় কর্মকাণ্ড, চিন্তা-চেতনা ও জীবনযাত্রার অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। এজন্যই ইতিহাসকে বলা হয় জাতির দর্পণ।

এ ইতিহাসের সাথে সম্পর্কসূত্রের ধারাবাহিকতায় আমাদের এবারের প্রকাশনা—সেলজুক সাম্রাজ্যের ইতিহাস। ইসলামি ইতিহাসে সেলজুকদের রয়েছে এক স্মরণীয় অধ্যায়। প্রায় ২০০ বছর ধরে তারা অর্ধ পৃথিবী শাসন করেছে অত্যন্ত প্রতাপ, বিক্রম ও ভাঙনের চড়াই-উৎরাই নিয়ে। মুসলিম-ইতিহাস অধ্যয়নে সেলজুক সাম্রাজ্যের ইতিহাসের রয়েছে অন্যতম ভূমিকা। রক্তাক্ত ক্রুসেড যুদ্ধের ইতিহাসের অগ্রসেনানি ছিলেন এ সেলজুকরা।

সমৃদ্ধ সেলজুক সাম্রাজ্যের সূচনা, স্থিরতা, ভাঙা-গড়া এবং নানা চড়াই-উৎরাই নিয়ে রচিত আখ্যান সেলজুক সাম্রাজ্যের ইতিহাস।

সমকালীন মুসলিম বিশ্বের সুপরিচিত ইতিহাসবিদ ড. আলি মুহাম্মাদ সাল্লাবির বিশ্বস্ত কলমে উঠে এসেছে এই দীর্ঘ ইতিহাসের ফিরিস্তি। তার এই গ্রন্থনার বাংলা অনূদিত রূপ সেলজুক সাম্রাজ্যের ইতিহাস; যা পাঠককে পরিচিত করে দেবে মুসলিম-ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সাথে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সেলজুক সাম্রাজ্যের ইতিহাস (দুই খণ্ড)
ইংরেজি নাম seljuk samrajjer itihas
লেখক ড. আলী মুহাম্মদ সাল্লাবি
প্রকাশনী মুহাম্মদ পাবলিকেশন
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য
আইএসবিএন 9788949522218
পৃষ্ঠা সংখ্যা ১০৮৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা1088
ভাষাbangla
ISBN9788949522218
বান্ডিংhard cover
ড. আলী মুহাম্মদ সাল্লাবি

লেখক সম্পর্কে

ড. আলী মুহাম্মদ সাল্লাবি

ফকিহ, রাজনীতিক ও বিশ্বখ্যাত ইতিহাসগবেষক। ইসলামের ইতিহাসের উপর বিশ্লেষণধর্মী তাত্ত্বিক গ্রন্থ রচনা করে দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেছেন। এই মহা মনীষী ১৯৬৩ সনে লিবিয়ার বেনগাজি শহরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা বেনগাজিতেই করেন। যৌবনের প্রারম্ভেই গাদ্দাফির প্রহসনের শিকার হয়ে শায়খ সাল্লাবি আট বছর বন্দি থাকেন। মুক্তি পাওয়ার পর উচ্চ শিক্ষার জন্য তিনি সাউদি আরব চলে যান। মদিনা বিশ্ব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,059

৳ 1,45027% ছাড়