ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪৩টি পাতা পড়ে দেখুন

ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

ইসলামের ইতিহাসে যুদ্ধ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳450

৳ 60025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৫৬৮
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২০

বিস্তারিত

যুদ্ধ। পৃথিবীর ইতিহাসে এক অনিবার্য অধ্যায়। এ লড়াইয়ের গল্প অথবা গল্পের ভেতরের গল্প দুনিয়াজুড়ে রকমফের হলেও কোথাও কোথাও যেন মিলে যায় একের সাথে অন্যের। যুদ্ধ কখনো অন্যায়ের প্রতিরোধে কখনো নিজেই অন্যায় হিশেবে। কখনো মুক্তির লড়াই হিশেবে কখনো সাম্রাজ্যবাদের আগ্রাসন হয়ে। পক্ষ-বিপক্ষ এ নিয়েই তো যুদ্ধ। তবে কিছু সহজ সমীকরণে অগণন যুদ্ধকে নির্দিষ্ট কিছু ছকে ফেলা যায়। ক্ষমতার জন্য যুদ্ধ। অন্যায়ের কবল থেকে নির্যাতিতকে মুক্ত করার যুদ্ধ। প্রতিরোধের যুদ্ধ। শান্তির জন্য যুদ্ধ। অথবা আরও সংক্ষেপ করলে অন্যায় যুদ্ধ, ন্যায়ের যুদ্ধ।

প্রায় ১৫০০ বছর আগে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন জগতজুড়ে জঞ্জালের জয়ধ্বনি। যতদূর চোখ যায় কেমন যেন শুকনো পাতা ঝরে পড়ার মতো বিষণ্ণতার আবহ। নির্বিচার নৈরাজ্যের হাহাকারে বাতাসেও বইতো গুমোট বিলাপ। কেবল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কতো ঘর-পরিবার-পাড়া-অঞ্চল ধ্বংস হয়েছে দাঙ্গার দাবানলে। অকাল বৈধব্যের চিতায় রয়ে রয়ে ক্ষয় হয়েছে কোমলপ্রাণ কতো কন্যা-কামিনীর কল্প, সংসার। অভিভাবকের অনাকানঙ্ক্ষিত অনুপস্থিতিতে অসময়েই বিপথে ঝরে পড়েছে কতো মসৃণমন সজীব শিশু-কিশোর।

এমনই এক দুঃসময়ে মুক্তি ও শান্তির বার্তা নিয়ে, বেঁচে থাকা সুনির্ণীত লক্ষ্য-পাথেয় নিয়ে, এককথায় তাওহীদের পয়গাম নিয়ে জনাবে মুহাম্মাদ ডাকলেন—‘তাআলাউ ইলা কালিমাতিল্লাহ...’

মানুষজন সত্য-মিথ্যার পার্থক্য চিনে নিল। অন্যায় ছেড়ে ন্যায়ের পথে আসলো। কিন্তু সবার হৃদয়ে সত্য গ্রহণের উর্বরতা বিরাজ করে না; কিছু অন্তর থেকেই যায় বিমুখ, বিপথগামী। এবার শুরু হলো নতুন যুদ্ধ—অন্যায়ের বিপরীতে ন্যায়ের যুদ্ধ। মিথ্যের বিপরীতে সত্যের যুদ্ধ। একবাক্যে শান্তির জন্য যুদ্ধ।

এ যুদ্ধ নিপীড়নের প্রতিবাদে, প্রতিহিংসার প্রতিরোধে, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিনাশ সাধনে। এই যুদ্ধ জারি থাকবে। শুধু সংঘাত নয়; ইবাদাত হয়ে মানবতার পক্ষে। ইনসাফ প্রতিষ্ঠায় যুদ্ধ হয়েছিল, হচ্ছে, হবে।

মানবিক কিছু ভুলত্রুটি, হার-জিতের হিসাব বাদ দিলে দেখা যায় প্রতিটা যুদ্ধই ইসলামের জন্য আশীর্বাদ হয়ে হাজির হয়েছে। মানুষ আরও আগ্রহী হয়েছে ইসলামকে জানতে। মুগ্ধ হয়েছে মুসলিম যোদ্ধাদের মহৎ গুণাবলিতে। প্রতিটা সংকটের পরেই যেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফুটে উঠেছে ইসলামের সৌন্দর্য। মুহাম্মাদ আলী জাওহার লিখেন—ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ!

যুদ্ধ চলাকালীন যুদ্ধের যে গুরুত্ব থাকে, যুদ্ধ শেষ হওয়ার পরে সেটা আরও বেড়ে যায়। প্রজন্মান্তরে সেটা হয়ে ওঠে ঐতিহাসিক গুরুত্বের অন্তর্ভুক্ত। বক্ষ্যমাণ ‘ইসলামের ইতিহাসে যুদ্ধ : নববী যুগ থেকে বর্তমান’ বইটিতে হিজরী ২য় সালের বদর যুদ্ধ থেকে শুরু করে অধুনা কাল পর্যন্ত মোট ৪৪টি নির্বাচিত যুদ্ধের বিবরণ উঠে এসেছে। এরমধ্যে অনেকগুলোর সাথে আমাদের জানাশোনা থাকলেও অনেকগুলোর সাথে তেমন চিনপেহচান নাই। কিন্তু এখানে বিবৃত সব যুদ্ধই ঐতিহাসিক গুরুত্ব রাখে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইসলামের ইতিহাসে যুদ্ধ
ইংরেজি নাম islamer itihase juddho
লেখক সাদিক ফারহান
প্রকাশনী মাকতাবাতুল আসলাফ
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা সংখ্যা ৫৬৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২০
পৃষ্ঠা সংখ্যা568
ভাষাbangla
বান্ডিংhard cover
সাদিক ফারহান

লেখক সম্পর্কে

সাদিক ফারহান

সাদিক ফারহানের জন্ম নব্বই দশকের শেষদিকে, ইছামতি নামক খুলনার এক অজপাড়াগাঁয়ে। রুপসাবিধৌত গ্রামীণ পরিবেশে, নিলাম প্রকৃতির সান্নিধ্যে কেটেছে তার মখমলে শৈশব। বালি-মাটিতে দাপিয়ে বেড়ানোর বয়সে হিফজুল কুরআন সমাপ্ত করেন। স্বপ্নীল জীবনের সূচনায় জামিয়া ফরিদাবাদ হয়ে ২০১৮ সালে জামিয়া রাহমানিয়া থেকে দাওরায়ে হাদিসের পাঠ চুকিয়ে ছুটে যান গৌরবের বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দে। সবশেষে ঢাকাস্থ মারকাযুল মাআরিফিল ইসলামিয়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 450

৳ 60025% ছাড়