ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

পিতামহ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳713

৳ 95025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 237 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
—
ভাষা
bangla
বাঁধাই
—
প্রথম প্রকাশ
২০২০

বিস্তারিত

৯৭ খ্রিষ্টাব্দে ইয়াসরিবের সবুজ ভূ-খণ্ডে জন্ম নেয় এক বিস্ময়কর আরব শিশু। মাথাভর্তি সাদা চুল দেখে মা তার নাম রাখেন শাইবা। পরিণত বয়সে এই শাইবা হয়ে ওঠেন জাহিলি আরবের কিংবদন্তিতুল্য নেতা আবদুল মোত্তালিব। ‘পিতামহ’ এই শুভ্রচুলের মক্কানেতা আবদুল মোত্তালিবের জীবনাশ্রিত উপন্যাস।ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছিলেন আবদুল মোত্তালিব, তার সময়ের মক্কা স্মরণকালের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাড়ি দিচ্ছিল। নবি-জন্মের পূর্বাভাস, কন্যাশিশু হত্যা, গোত্রীয় দাঙ্গা, কৌলিন্য প্রথা, প্রেম-দ্রোহ, কাব্যযুদ্ধ, দাসব্যবস্থা, লুটতরাজ, হস্তিবাহিনীর কাবা আক্রমণ- গোটা আরব অগ্নিগর্তের কিনারায় অবস্থান করছিল। পিতামহ সেই অগ্নিগর্ভ সময়ের দলিল।প্রায় দেড় হাজার বছর পূর্বের আরব্য ইতিহাসের টালমাটাল সেই সময়টাকে মনোরম গদ্যে, বিস্তৃত প্রেক্ষাপটে, শাঁসসমেত তুলে এনেছেন একুশ শতকের বাঙালি কথাশিল্পী সাব্বির জাদিদ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পিতামহ
ইংরেজি নাম Pitamoho
লেখক সাব্বির জাদিদ
প্রকাশনী ঐতিহ্য
আইএসবিএন 978-984-77656584
ভাষা bangla
প্রথম প্রকাশ ২০২০
ভাষাbangla
ISBN978-984-77656584
সাব্বির জাদিদ

লেখক সম্পর্কে

সাব্বির জাদিদ

সাব্বির জাদিদের জন্ম কুষ্টিয়ায়। প্রাথমিক শিক্ষা সমাপনের পর মায়ের ইচ্ছায় ভর্তি হন মাদরাসায়। পড়েছেন হিফজ বিভাগে। দাওরার পাশাপাশি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন অনার্স মাস্টার্স। কৈশোর থেকেই লেখালেখির নেশা। লেখেন প্রধানত গল্প-উপন্যাস। বর্তমানে ঢাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 713

৳ 95025% ছাড়