ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন

ফিরে এসো ক্ষমার পথে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳88

৳ 16045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 72 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১২০
ভাষা
bangla
বাঁধাই
—
প্রথম প্রকাশ
২০১৯

বিস্তারিত

সকল প্রশংসা মহামহিম আল্লাহর। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূল ﷺ-এর প্রতি, তাঁর পরিবার-পরিজন ও সঙ্গী-সাথীদের প্রতি।

অন্ধকার পথ থেকে ফিরে আসা কিছু তওবাকারীদের চমকপ্রদ ঘটনাবলী বেশ উৎসাহব্যঞ্জক, মুগ্ধকর। কারণ,—তাদের শিক্ষণীয় ঘটনাগুলো আমাদের সামনে সুখ-দুঃখ, হাসি-কান্না, ভয়-জয় ও উদ্বেগ-উৎকণ্ঠায় মোড়ানো সরল জীবনের অনুপম চিত্র তুলে ধরে।

সূর্যের আগমন না ঘটলেও; পৃথিবী আলোকিত না হলেও, বেলাশেষে ‘সত্যবিশ্বাসী’ ব্যক্তি আল্লাহর পথেই ফিরে আসে।

তেমনি, পড়ন্ত বেলায় অস্তমিত সূর্যের বিদায় না ঘটলেও; রাতে জ্বলজ্বলে তারকারাজির আবির্ভাব না হলেও পরিশেষে তাওবাকারী আল্লাহর দিকেই রুজু হয়।

তওবাকারী—মাত্রই উন্মুখ হৃদয়ের অধিকারী, অধিক অশ্রুপাতকারী, অনুভূতিকাতর ও পরিমিত ভীতি লালনকারী...

তওবাকারী—সত্যবাদিতায় অগ্রগামী, কাজেকর্মে উদ্যমী, দৃঢ়চেতা মন ও সুষ্ঠু বিবেকের অধিকারী...

তওবাকারী—মিথ্যা দম্ভ ও অহংকার থেকে মুক্ত এবং সে অল্পতেই তুষ্ট..

তওবাকারী—ভয় ও আশা লালনকারী, ক্ষয় ও জয় এবং ধ্বংস ও মুক্তির মধ্যবর্তী...

তওবাকারী—হৃদয় ও মন যার প্রেমাস্পদের বিরহে কাতর। চেহারায় শোকের ছায়া অথচ অশ্রুতে বয় আনন্দের ফল্গুধারা...

তওবাকারী—যে মিলন ও বিচ্ছেদের মর্ম জানে। পাওয়া ও হারানোর বেদনা এবং গ্রহণ ও উপেক্ষার পরিণতি বোঝে...

তওবাকারী—যার প্রতিটি ঘটনায় লুকিয়ে থাকে শিক্ষা। যেমন, কবুতরের বাকবাকুম আওয়াজের অন্তরালে কখনো কান্না লুকিয়ে থাকে। পাখির চিরায়ত ডাকের আড়ালে কখনো লুকিয়ে থাকে বিষাদের করুণ সুর। বুলবুলির মিষ্টি ডাকের আড়ালেও লুকিয়ে থাকে শিক্ষা। তেমনি বিদ্যুতের উজ্জ্বল ঝলকানির পর শোনা যায় বিকট আওয়াজ!

তওবাকারী—স্রষ্টার আনুগত্যে যে তৃপ্তি খুঁজে পায়। ইবাদতের মাঝে দেখে সুন্দরের সমাবেশ এবং আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাসে লাভ করে অমীয় স্বাদ...

তওবাকারী—যার চোখের অশ্রুতে গল্প রচিত হয়। বেদনার কালিতে রচিত হয় কবিতামালা। কান্নার ফোঁটাই যার হয়ে যায় কথামালা!

তওবাকারী—স্বীয় সন্তানকে শত্রুর থাবা থেকে রক্ষাকারী মায়ের ন্যায়। গভীর সমুদ্রের ঘুর্ণিপাক থেকে নিরাপদে তীরে ফেরা ডুবুরীর ন্যায়। নিঃসন্তান অক্ষম পিতার ন্যায়, যাকে আগত পুত্রের সুসংবাদ দেয়া হয়েছে। কিংবা ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত গুরুতর অপধারী, যার কৃত অপরাধ ক্ষমা করে দেয়া হয়েছে...

তওবাকারী—যে নফসের প্রবৃত্তি ও গুনাহ থেকে নিজেকে মুক্ত করেছে। পাপাচারিতার বেড়ি থেকে কলবকে পবিত্র করেছে ও অন্ধকার থেকে আলোর পথে পা বাড়িয়েছে।

তওবাকারী—উচ্চবাক্যহীন নিরহংকার পাখির ন্যায় কিংবা ধুসর চাঁদ অথবা পুরনো তারকার ন্যায়; যার মাঝে বিশেষ সমারোহ নেই।

পাঠক! এসব তো গেলো তওবাকারীর কিছু বৈশিষ্ট্যের কথা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ফিরে এসো ক্ষমার পথে
ইংরেজি নাম fire aso khomar pothe
লেখক ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী, ড. আয়েয আল কারনী, জহির উদ্দিন বাবর
প্রকাশনী দারুল আরকাম পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা bangla
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা120
ভাষাbangla
ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

লেখক সম্পর্কে

ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

জন্ম ১৯৭০ সালের ১৬ জুলাই। ইসলামের বিখ্যাত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ (রা) এর বংশধর তিনি। মাত্র ৫০ বছর বয়সেই হয়ে উঠেছেন আরব জাহানের বিশিষ্ট বক্তা এবং লেখক। তিনি তার বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে আরবসহ পশ্চিমা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। হ্যাঁ! আমরা আর কারো কথা বলছি না, বলছি ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীর কথা। দাম্মামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 88

৳ 16045% ছাড়