শোন হে যুবক!
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ১১০
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- —
বিস্তারিত
ইহলৌকিক ও পরলৌকিক জীবনে পরিপূর্ণ সফলতা অর্জনের জন্য ইসলামের কোনাে বিকল্প নেই। একজন মানুষ তখনই সুখ-সমৃদ্ধি ও আত্মিক প্রশান্তি লাভ করে যখন সে ইসলামের বিধিবিধানগুলাে সঠিকভাবে জেনে তদানুযায়ী আমল করে।আর ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের একটি শক্তিশালী মাধ্যম হলাে নির্ভরযােগ্য, সৎ ও খােদাভীরু লেখকদের বই-পুস্তক ও কিতাবাদি পাঠ করা। মানুষের একটি স্বভাবজাত ধর্ম হলাে, তারা একদিকে যেমন হৃদয়বিদারক গল্প-কাহিনি শুনতে ও পড়তে ভালােবাসে, ঠিক তেমনি বর্ণিত ঘটনার মাধ্যমে কোনাে কঠিন বিষয় অনুধাবন করে তা থেকে শিক্ষাগ্রহণ করাও তাদের পক্ষে সহজ হয়।স্নেহাস্পদ মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম তার হৃদয় গলে সিরিজের মাধ্যমে মূলত এ কাজটি অত্যন্ত নিষ্ঠার সাথে আনজাম দেওয়ার চেষ্টা করেছেন। তিনি একজন আদর্শ মানবের প্রধান করণীয়-বর্জনীয় কাজগুলাে বিভিন্ন সত্য ঘটনার মাধ্যমে পাঠকের অন্তরে বসিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। আমার বিশ্বাস, শিক্ষাবিহীন অবাস্তব গল্প-কাহিনির পরিবর্তে চরিত্রগঠনমূলক এই গল্পগুলাে পাঠকের গল্প পাঠের আনন্দদানের পাশাপাশি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে সাহায্য করবে। সেইসাথে তদানুযায়ী জীবনগঠন করতেও বিশেষভাবে অনুপ্রাণিত করবে।
বইয়ের তথ্য
| নাম | শোন হে যুবক! |
|---|---|
| ইংরেজি নাম | Shono he zubak |
| লেখক | মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম |
| প্রকাশনী | মাকতাবাতুল আফনান |
| বিষয় | ইসলামিক উপন্যাস ও গল্প |
| পৃষ্ঠা সংখ্যা | ১১০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | ২০১৮ সাল |
| পৃষ্ঠা সংখ্যা | 110 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
