ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

ইসলামী জীবন

ফেরা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳140

৳ 19026% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১২০
ভাষা
bangla
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

দুই বোন। একজন বড়, আরেকজন ছোট। কাছাকাছি বয়সের। সম্পর্ক বন্ধুর মতো। একটি ধর্মের অনুসারী। খুব ভালো মানের ধার্মিক ছোট বেলা থেকেই। বড় বোন একটু ভিন্ন চিন্তা করে। নিজেকে প্রশ্ন করে। যেভাব সে জীবন পার করছে, সে যে বিশ্বাসের উপর আছে, তা কি রকমের? সত্য কি মিথ্যা? কোথাও যেন “কিন্তু কিন্তু” একটা ব্যাপার কাজ করছে। কিন্তু কোথায় সেই “কিন্তু”? কোথায় পাওয়া যাবে তাকে?

খুঁজতে লাগলো। ধীরে ধীরে খুঁজে পেলো। ওটার কাছাকাছি চলে গেলো। এখন গ্রহণ করার পালা।

কিন্তু গ্রহণ করাটা কি খুব সহজ?

দুই বোন, ছোট ভাই, মা-বাবা মিলে সুখের সংসার। হটাৎ এই সংসারে কেমন যেন শুরু হয়ে গেলো। মা সারাক্ষণ কাঁদে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যায়। মেয়েরাও কাঁদে। বাবার নিয়ে কোনো মাথাব্যথাই নেই।

কি সেই কারণ? কারণটা কি ঘরে “ফেরা” নিয়ে? ঘরে ফেরা হলে তো কারো চোখে পানি থাকার কথা ছিলোনা? তাহলে কি সেই ঘটনা?

বড় বোনের লুকিয়ে লুকিয়ে ইসলাম শেখা, ধীরে ধীরে নানান পরিবর্তন। একপর্যায়ে ইসলাম গ্রহণ। তাকে দেখে ছোট বোনও শিখছে। মাকে এড়িয়ে। কেউ যেন না বুঝতে পারে।

কিন্তু মা তো মা-ই।

সন্তান দেখেই বুঝতে পারেন। বুঝলেনও। বুঝাতেনও।

মেয়েরা না পারে মাকে কষ্ট দিতে, না পারে ওটা গ্রহণ করা থেকে বিরত থাকতে।

এজন্যই মা কাঁদতেন। সারাক্ষণ কাঁদতেন। মেয়েরাও কাঁদতেন।

দুই বোনের অনেকটা সংগ্রামই বলা যেতে পারে সেই ঘরে “ফেরা” নিয়ে।

ফেরা হোকে আমাদেরও সেই নীড়ে, সেই নীড়ের বাহিরে যারা এখনো আছি।

অসাধারণ লাগলো পুরো বইটার প্রতিটি পাতা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ফেরা
ইংরেজি নাম Fera
লেখক সানাউল্লাহ নজির আহমদ, নাইলাহ আমাতুল্লাহ
প্রকাশনী সমকালীন প্রকাশন
বিষয় ইসলামী জীবন,ইসলামে নারী,নওমুসলিম ও অমুসলিমদের দাওয়াত
আইএসবিএন 9789849222316
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা bangla
বাঁধাই paperback
সংস্করণ ২০১৭ সাল
পৃষ্ঠা সংখ্যা120
ভাষাbangla
ISBN9789849222316
বান্ডিংpaperback
না

লেখক সম্পর্কে

নাইলাহ আমাতুল্লাহ

লেখিকা, মা, গৃহিণী, ক্ষুদ্র উদ্যোক্তা ৷ পড়াশোনা করেছেন প্রাণরসায়নে ৷ এফ-কমার্স পেইজ হ্যাপি হোমসের সহ-প্রতিষ্ঠাতা ৷ সত্য পথের সন্ধানটা তাঁর জীবনের সবচেয়ে বড় পাওয়া৷ সন্তানদের সত্য পথের আহবায়ক হিসেবে গড়ে তুলবেন—এটা তাঁর সবচেয়ে বড় চাওয়া ৷

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 140

৳ 19026% ছাড়