জীবনী, সাক্ষাৎকার ও আত্মজীবনী

আল্লামা হারুন ইসলামাবাদী : জীবন কর্ম অবদান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳195

৳ 30035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 105 স্টকে নেই

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
২৪০
ভাষা
bangla
বাঁধাই
—
প্রথম প্রকাশ
—

বিস্তারিত

ঈগল কখনও ঝাঁকে ঝাঁকে আসে না, আসে একটি। ঠিক তাঁর মত। কোন মানুষ যখন অসংখ্য মানুষের ইচ্ছাকে নিজের ইচ্ছায় একীভূত করার সক্ষমতা অর্জন করেন তখনই প্রকৃত নেতৃত্বের বিকাশ হয়। আর সেই নেতা যদি হন নায়েবে নবী; তবে তো কথাই নেই! যাকে বলে ‘সোনায় সোহাগা’। এমনই সোনালী জীবনের অধিকারী আল্লামা হারুন ইসলামাবাদী রহ.। এশিয়াখ্যাত জামিয়া ইসলামিয়া পটিয়ায় ১৯৯২-২০০৩ সাল পর্যন্ত একাধারে ১১ বছর প্রধান পরিচালকের দায়িত্ব ছাড়াও দেশ-বিদেশে অসংখ্য অগণিত ক়তিত্বের স্বাক্ষর রাখেন এই মহানমনীষী৷ তৎকালীন ইসলামী আন্তর্জাতিক সংস্থা রাবেতাতু আলমীল ইসলামী'র বাংলাদেশ পরিচালকও ছিলেন তিনি ৷ এছাড়া ১৯৭৫ সালে ভাষাদক্ষতার কারণে আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে আরবী, বাংলা ও ইংরেজী অনুবাদকের সরকারি দায়িত্ব পালন করেন ৷ ১৯৭৭ সালে সুপ্রিম শরীয়া কোর্ট আবুধাবী'র অনুবাদক পদে নিয়োজিত হন ৷ পশাপাশি ইসলামী বিষয়ক মন্ত্রাণালয়ের রেজিস্টার্ড খতীব পদে এবং ১৯৮৫ সালে আবুধাবীর বেতারে ইসলামীক ধর্মীয় অনুষ্ঠানের প্রযোজক ও উপস্থাপকের দায়িত্বে নিযুক্ত হন ৷ পরে অনুবাদ বিভাগীয় প্রধান পদে উন্নীত হন ৷ ১৯৬৩ সনে তদানিন্তন পূর্ব পাকিস্তান হতে প্রকাশিত একমাত্র উর্দু দৈনিক পত্রিকা পাসবান এর বার্তা সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি ৷ আলোচ্য গ্রন্থটিতে শায়খ হারুন ইসলামাবাদী রহ'র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশদ জীবনালেখ্যের পাশাপাশি উঠে এসেছে, তাঁর অনুপম কীর্তি ও বর্ণাঢ্য অবদান। বইটিতে আমরা এমন এক মানুষের সন্ধান পাবো- যিনি ব্যবহারে বিনয়ী, কর্মে নিষ্ঠ, সিদ্ধান্তে বলিষ্ঠ, আচরণে শিষ্ট, বিচক্ষণতায় ঋদ্ধ, ব্যবস্থাপনায় মার্জিত এবং কৃতজ্ঞতায় অনুপম। এমন হাজারো বৈশিষ্ট্যে টইটম্বুর এই জীবনীগ্রন্থটি ৷

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আল্লামা হারুন ইসলামাবাদী : জীবন কর্ম অবদান
ইংরেজি নাম allama harun islamabadi jibon karmo obodhan
লেখক কাজী আবুল কালাম সিদ্দীক
প্রকাশনী আহমদ প্রকাশন
বিষয় জীবনী, সাক্ষাৎকার ও আত্মজীবনী
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা bangla
পৃষ্ঠা সংখ্যা240
ভাষাbangla
কাজী আবুল কালাম সিদ্দীক

লেখক সম্পর্কে

কাজী আবুল কালাম সিদ্দীক

এ সময়ের প্রতিভাদীপ্ত লেখক ও অনুবাদক। লেখালেখির জগতে পদার্পণ শৈশবকালেই। শিক্ষা ক্ষেত্রে জামিয়া ইসলামিয়া পটিয়ায় দাওরায়ে হাদীস সম্পন্ন করে ২০০২ সালে। জামিয়া ফারুকিয়া করাচি থেকে তিনি তাখাসসুস ফি উলুমিল ফিকহের ডিগ্রি নেন। নাজিরহাট বড় মাদরাসা থেকে সুদীর্ঘ দুই যুগেরও অধিককাল ধরে নিয়মিত প্রকাশিত মাসিক দাওয়াতুল হক পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ‘সুচিন্তা’ ও ‘শিকড়’ও তার সম্পাদিত সাময়িকী...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 195

৳ 30035% ছাড়