ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

ভাষাশিক্ষা

এসো আরবিতে কথা বলি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳286

৳ 44035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 154 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৬০
ভাষা
bangla
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
২০১৭

বিস্তারিত

ধরুন, আপনি হজে যাচ্ছেন, বা কোনো কারণে মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাচ্ছেন। সেখানে গিয়ে আপনাকে আরবিতে কথা বলতে হবে। অথচ আপনি সাচ্ছন্দ্যে আরবিতে কথা বলতে পারেন না। টুকটাক এক-আধটু পারেন বটে; কিন্তু মনের ভাব পুরোপুরি প্রকাশ করতে পারেন না।

আপনার অতি প্রয়োজনীয় কোনো বস্তু বা পণ্য শপিংমলের কোনো দোকানের সেলফে শোভা পাচ্ছে; কিন্তু আপনি দোকানদারকে মুখ ফুটে জিনিসটির আরবি নাম বলতে পারছেন না।

কোনো স্থানে যাবেন; কিন্তু ড্রাইভারকে লোকেশন সম্পর্কে পুরোপুরি বুঝাতে পারছেন না।

জীবিকার তাগিদে আপনাকে মধ্যপ্রাচ্যে যেতে হয়েছে; কিন্তু কাফিলের সঙ্গে আপনি আপনার কর্মক্ষেত্র সম্পর্কে ঠিকমত কথা বলতে পারছেন না।

আপনার পাসপোর্ট বা ভিসা নিয়ে কোনো ধরনের জটিলতা দেখা দিয়েছে; অথচ আপনি দূতাবাসের কর্মকর্তাকে আপনার সমস্যার কথা বুঝাতে পারছেন না।

আরবের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, কিন্তু ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারছেন না।

কোনো আরবের সঙ্গে আপনার বন্ধুত্ব হতে চলেছে; কিন্তু তার সঙ্গে আপনি আপনার ভালো লাগার কথাগুলো বিনিময় করতে পারছেন না।

অথবা আপনি মাদরাসায় পড়েন, আরবি ভাষার প্রাথমিক ব্যাকরণগুলো জানেন; কিন্তু চর্চার অভাবে আরবিতে কথা বলতে ভয় পাচ্ছেন।

এককথায়, আরবি ভাষার ছাত্র-শিক্ষক, মধ্যপ্রাচ্য ভ্রমণেচ্ছুক নির্বিশেষে সকলের জন্যে আরবি ভাষায় কথা বলার পথনির্দেশক গ্রন্থ হিসেবে ‘এসো আরবিতে কথা বলি’ বইটি হতে পারে চমৎকার উপহার। দারুস সালাম রিসার্চ সেন্টার থেকে বইটির উরদু ও ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়েছিল। বাংলাভাষী পাঠকদের হাতে আমরা বইটির বাংলা সংস্করণ তুলে দিচ্ছি।

পাঠকের সুবিধার্থে আমরা এক পাতায় পাশাপাশি দু’ কলমে আরবি ও বাংলা অনুবাদ তুলে ধরেছি। যা পোস্টের সঙ্গে যুক্ত পিকচারে আপনি দেখতে পাবেন।

দ্বিতীয়ত, আরবি অংশটুকুর ওপর যের-যবর-পেশ-সাকিন দেওয়া রয়েছে। যা আরবি ভাষার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্যে সহায়ক হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম এসো আরবিতে কথা বলি
ইংরেজি নাম Aso Arbite kotha boli
লেখক মাওলানা আবদুল্লাহ আল ফারূক
প্রকাশনী মাকতাবাতুদ দাওয়াহ
বিষয় ভাষাশিক্ষা
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা160
ভাষাbangla
বান্ডিংpaperback
মাওলানা আবদুল্লাহ আল ফারূক

অনুবাদক সম্পর্কে

মাওলানা আবদুল্লাহ আল ফারূক

আবদুল্লাহ আল ফারুকঃ লেখক, অনুবাদক, মুহাদ্দিস, সম্পাদক। পিতা : মাওলানা দেলাওয়ার হুসাইন সাইফী। মাতা : মুসাম্মাৎ রেদওয়ানুল জান্নাত জন্ম : ২২ নভেম্বর ১৯৮৩ ঈ.। খিলগাঁও, ঢাকা। শিক্ষা : দাওরায়ে হাদিস, আরবি সাহিত্য ও ইফতা. দারুল উলুম দেওবন্দ, ভারত। পেশা : লেখালেখি, শিক্ষকতা। লেখালেখি : লেখেন কবিতা, অনুবাদ ও কলাম। বই, দেয়ালিকা ও সাময়িকী সম্পাদনার অভিজ্ঞতা রয়েছে। মুহাদ্দিস হিসেবে জামেয়া মাদানিয়া বার...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 286

৳ 44035% ছাড়