ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
আর রিসালাতুল কুশায়রিয়্যাহ
আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৫২৭
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০১৬
বিস্তারিত
ইমাম গাযালীকে সবাই চেনেন। লেখক হলেন ইমাম গাযালীর দাদাপীর মানে শায়খের শায়েখ। এটি তাসাউফের প্রাচীনতম ও মৌলিক বইগুলোর একটি। যারা সূফীবাদকে কাছ থেকে জানতে চান, তাদের জন্য এই বইয়ের কোন বিকল্প নেই। মওলানা রূমী শিষ্যদেরকে বিশেষভাবে এই বই পড়তে আদেশ দিতেন। শায়খ নাজমুদ্দীন কুবরা র., লাহোরের দাতাগঞ্জেবখশ র. থেকে শুরু করে পৃথিবীর সর্বত্র বিশুদ্ধ তাসাউফের আকরগ্রন্থ হিসেবে রিসালাতুল কুশায়রিয়্যাহর চর্চা হয়ে আসছে। ইতোমধ্যে জার্মান, পোলিশ, ফরাসি, ফার্সী, ইতালীয়, ইংরেজি, উর্দূ, তার্কিশ, অটোম্যান তার্কিশ ইত্যাদি ভাষায় বইটি অনূদিত হয়েছে। আর একত্রিশ বছর পর বইটি রচনার এক হাজার বছর পূর্ণ হবে। বইটির গ্রহণযোগ্যতার আরেকটি কারণ এর লেখক।সমসাময়িক ও পরবর্তী কালের সবার কাছেই তিনি সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন। ইমাম নববী র. সহীহ মুসলিমের ব্যাখ্যা করতে গিয়ে তাঁর উদ্ধৃতি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ বইটির বাংলা অনুবাদ সম্পাদনা করেছেন।
বইয়ের তথ্য
| নাম | আর রিসালাতুল কুশায়রিয়্যাহ |
|---|---|
| ইংরেজি নাম | ar risalatol koshiria |
| লেখক | ইমাম আবুল কাসিম আব্দুল কারীম ইবন হাওয়াযিন আল কুশায়রী, মাও. আব্দুল্লাহ যোবায়ের |
| প্রকাশনী | ঐতিহ্য |
| বিষয় | ঈমান আক্বিদা ও বিশ্বাস,আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা |
| পৃষ্ঠা সংখ্যা | ৫২৭ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | 3 · ২০২৪ সাল |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 527 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!