গবেষণা সিরিজ - ০৯ : কুরআনের সাথে ওজু-গোসলের সম্পর্ক প্রচলিত ধারণা ও সঠিক তথ্য
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৮০
- ভাষা
- bangla
- বাঁধাই
- paperback
- প্রথম প্রকাশ
- ২০২৫
বিস্তারিত
সারসংক্ষেপ মু’মিনের ১ নং কাজ তথা সবচেয়ে বড়ো ফরজ হলো কুরআনের জ্ঞানার্জন করা। আর শয়তানের ১ নং কাজ তথা সবচেয়ে বড়ো গুনাহ হলো কুরআনের জ্ঞান থেকে মু‘মিনকে দূরে রাখা। যে কোনো সত্তা তার ১ নং কাজে সফল হওয়ার জন্য সর্বাধিক চেষ্টা-সাধনা করবে এটা স্বাভাবিক। তাই, শয়তান তার ১ নং কাজে সফল হওয়ার জন্যে সব থেকে বেশি চেষ্টা-সাধনা করবে, এটা স্বাভাবিক। কিন্তু ভাবতে অবাক লাগে, ১ নং কাজটিতে তার (শয়তানের) সফলতার মাত্রা দেখে। ‘ওজু ছাড়া কুরআন ধরা/স্পর্শ করা যাবে না (গুনাহ)’ কথাটি বর্তমান মুসলিম সমাজে ব্যাপকভাবে চালু আছে। হাফেজ ছাড়া বাকি সব মুসলিমের কুরআনের অল্পই মুখস্থ থাকে। আবার বেশির ভাগ মুসলিমের জাগ্রত জীবনের অধিকাংশ সময় ওজু থাকে না। তাই ‘ওজু ছাড়া কুরআন ধরা/স্পর্শ করা যাবে না’ কথাটি অধিকাংশ মুসলিমের জন্য জাগ্রত জীবনের অধিকাংশ সময় কুরআন ধরে পড়া তথা কুরআনের জ্ঞানার্জনের পথে এক বিরাট বাধা। কথাটি চালু না থাকলে সকল মুসলিমের পকেটে বা ব্যাগে কুরআন থাকতো এবং বাসায়, অফিসে বা পথে-ঘাটের যে কোনো অবসর সময়ে তা পড়তে কোনো অসুবিধা হতো না। ফলে তাদের কুরআন পড়ার সময় অনেক বেড়ে যেত। তাই, এটি মুসলিমদের মধ্যে কুরআনের জ্ঞানী লোক কম থাকার একটি প্রধান কারণ। প্রচলিত এ কথাটির বিপক্ষে বা পক্ষে কুরআন, হাদীস ও Common sense/আকলের কী কী তথ্য আছে তা বইটিতে উপস্থাপন করা হয়েছে। পুস্তিকাটি মুসলিমদের কুরআন পড়ার সময়কে অনেক বাড়িয়ে দিয়ে শয়তানের ১ নম্বর কাজকে ব্যর্থ করে দিতে ব্যাপকভাবে সহায়ক হবে, ইনশাআল্লাহ।
বইয়ের তথ্য
| নাম | গবেষণা সিরিজ - ০৯ : কুরআনের সাথে ওজু-গোসলের সম্পর্ক প্রচলিত ধারণা ও সঠিক তথ্য |
|---|---|
| ইংরেজি নাম | Gobeshona Series - 09: Quraner Sathe Oju-Gosoler Shomporko Procholito Dharona O Shothik Tottho |
| লেখক | প্রফেসর ডাঃ মোঃ মতিয়ার রহমান |
| প্রকাশনী | কুরআন রিসার্চ ফাউণ্ডেশন |
| বিষয় | ইবাদত ও বন্দেগী |
| আইএসবিএন | 9789843512116 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| ভাষা | bangla |
| ISBN | 9789843512116 |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!