প্রসঙ্গ ইসলাম

গবেষণা সিরিজ - ২৪ : আল্লাহর ইচ্ছা, অনুমতি, মনে মোহর মেরে দেওয়া কথাগুলোর প্রচলিত ও প্রকৃত ব্যাখ্যা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳40

স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৮৮
ভাষা
bangla
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
২০২৫

বিস্তারিত

সারসংক্ষেপ

আল্লাহর ইচ্ছা, অনুমতি, মনে মোহর মেরে দেওয়া কথাগুলো কুরআন ও হাদীসে বিভিন্নভাবে অসংখ্যবার এসেছে। কথাগুলোর চালু হওয়া অসতর্ক ব্যাখ্যা হলো- মহাবিশ্বের সকল ঘটনা-দুর্ঘটনা সংঘটিত হয় আল্লাহর (সৃষ্টিকর্তার) তাৎক্ষণিক ইচ্ছা, অনুমতি বা তাৎক্ষণিকভাবে ব্যক্তির মনে মোহর মেরে দেওয়ার কারণে। কথাগুলোর অসতর্ক ব্যাখ্যা মুসলিম ও অমুসলিম সমাজের প্রায় সকলেই জানে ও বিশ্বাস করে। আল্লাহর ইচ্ছা কথাটির অসতর্ক ব্যাখ্যার আলোকে রচিত আমাদের দেশের জনপ্রিয় গানের একটি কলি হলো ‘যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কী দোষ’। এখান থেকে বোঝা যায়, অসতর্ক এ ব্যাখ্যাটির খারাপ দিকের একটি হলো- দুষ্ট লোকদের খারাপ কাজ করার যুক্তি হাতে তুলে দেওয়া। অথচ কুরআন ও সুন্নাহ বিভিন্নভাবে জানিয়েছে ইসলাম মানুষকে সৎ বানাতে চায়। অন্যদিকে বলা হয়, ‘কিছুর থেকে কিছু হয় না আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়’। কিন্তু বাস্তবে দেখা যায় কার্য সম্পাদনে মানুষের ইচ্ছা ও কর্মপ্রচেষ্টার বিরাট ভূমিকা আছে এবং কুরআন-সুন্নাহর অনেক বক্তব্যের মাধ্যমেও কথাটির সত্যতার প্রমাণ পাওয়া যায়। তাই আল্লাহর ইচ্ছা, অনুমতি, মনে মোহর মেরে দেওয়া কথাগুলোর প্রকৃত ব্যাখ্যা উন্মোচিত করা মুসলিম জাতি ও বিশ্বমানবতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়।

পুস্তিকাটিতে আল্লাহর ইচ্ছা, অনুমতি, মনে মোহর মেরে দেওয়া কথাগুলোর প্রকৃত ব্যাখ্যা কী হবে তা কুরআন, হাদীস ও Common sense-এর তথ্যের ভিত্তিতে পর্যালোচনা করা হয়েছে। এ পর্যালোচনায় চূড়ান্তভাবে বের হয়ে আসা তথ্য হলো- মানুষের বিভিন্ন কর্ম সম্পাদনের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়া কথাগুলো দুই ধরনের। তাৎক্ষণিক ও অতাৎক্ষণিক। তাৎক্ষণিক ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়া সংঘটিত হয় কার্য সম্পাদনের সময়। আর অতাৎক্ষণিক ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়া সংঘটিত হয় ব্যক্তির কর্ম সম্পাদনের পূর্বে তৈরি করে রাখা প্রোগ্রামের (বিধি-বিধান, নিয়ম-কানুন বা প্রাকৃতিক আইন) মাধ্যমে। কুরআনের প্রায় সব স্থানে ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়া কথাগুলো দিয়ে আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়া তথা আল্লাহর তৈরি প্রোগ্রামের মাধ্যমে ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়াকে বুঝানো হয়েছে। আর প্রায় সব কার্য সম্পাদন হয় মানুষের তাৎক্ষণিক ইচ্ছা ও কর্মপ্রচেষ্টা এবং আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, অনুমতি, মোহর মেরে দেওয়ার সমন্বয়ে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গবেষণা সিরিজ - ২৪ : আল্লাহর ইচ্ছা, অনুমতি, মনে মোহর মেরে দেওয়া কথাগুলোর প্রচলিত ও প্রকৃত ব্যাখ্যা
ইংরেজি নাম Gobeshona Series - 24: Allahor Iccha, Onumoti, Mone Mohor Mere Deowa Kothagulor Procholito O Prokrito Bakkha
লেখক প্রফেসর ডাঃ মোঃ মতিয়ার রহমান
প্রকাশনী কুরআন রিসার্চ ফাউণ্ডেশন
বিষয় প্রসঙ্গ ইসলাম
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা88
ভাষাbangla
বান্ডিংpaperback
প্

লেখক সম্পর্কে

প্রফেসর ডাঃ মোঃ মতিয়ার রহমান

প্রসঙ্গ ইসলাম বিষয়ক লেখক · প্রকাশক: কুরআন রিসার্চ ফাউণ্ডেশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 40