প্রিয় অষ্টাদশী
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- —
- ভাষা
- —
- বাঁধাই
- —
- প্রথম প্রকাশ
- ২০২৫
বিস্তারিত
"অষ্টাদশী?”
মেহের থমকে গেল। ছেলেটা মাঝে মাঝে তাকে এই নামে ডেকে ওঠে, আবার কখনো ‘প্রিয় অষ্টাদশী’ বলেও সম্বোধন করে। ব্যাপারটা অনেক বেশিই সুন্দর লেগেছে তার। এই ‘অষ্টাদশী-প্রিয় অষ্টাদশী’ ডাকটা ঠিক তার বুকে কাঁপন ধরায়। “অষ্টাদশী?” ইস, কী সুন্দর ডাক! মেহের আনমনে আকাশকুসুম ভাবছে। এর মধ্যেই ফোনের ওপাশ থেকে আবারও তূর্য ডেকে উঠল,
“প্রিয় অষ্টাদশী?”
মেহের এবার ছোট করে জবাব দেয়,
“জি।”
ফোনের ওপাশ থেকে তূর্য ধীর কন্ঠে বলল,
“প্রেম জিনিসটা কেমন যেন, তাই না? হুটহাট মানুষের জীবনে চলে আসে।”
মেহের হেসে মৃদু গলায় জবাব দিল,
“আসলেই তো! হুটহাট-ই চলে আসে। কিন্তু... আপনি হঠাৎ এমন কথা বললেন কেন?”
তূর্য হাসল। সে জানতো, তার অষ্টাদশী এমন প্রশ্ন করবেই; তাই সে আগে থেকেই জবাব ঠিক করে রেখেছে। সে বলল,
“বললাম এই কারণেই: হয়তো কিছু পুরুষের জীবনে হুট করেই এসে পড়ে কোনো এক অষ্টাদশী। যার হাসি, যার উপস্থিতি, আত্মার স্তরগুলোকে ভেঙে দেয়। তখন আর যুক্তি কাজ করে না, বয়স মানে না। শুধু একটাই অনুভব থাকে, আমরা হারিয়ে যাই এক
অষ্টাদশীর প্রেমে; অজান্তে, গভীরভাবে। এরপর, এরপর সেই অষ্টাদশীই হয়ে ওঠে আমাদের প্রিয়র চেয়েও প্রিয়, প্রিয় অষ্টাদশী।
বইয়ের তথ্য
| নাম | প্রিয় অষ্টাদশী |
|---|---|
| ইংরেজি নাম | Priyo Oshtadoshi |
| লেখক | তানজিলা আহমেদ স্পর্শীয়া |
| প্রকাশনী | স্বরবিন্দু প্রকাশন |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!