ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন

কোরআন বিষয়ক আলোচনা

সহজ নিয়মে কুরআনের ৮০ ভাগ অর্থ শিখি - ১ম খন্ড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1184

৳ 1,60026% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 416 স্টকে নেই

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৪৪৮
ভাষা
bangla & arabic
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৬

বিস্তারিত

কুরআন কি শুধু তিলাওয়াতের জন্য, নাকি বোঝার জন্যও?

বাংলাদেশের অধিকাংশ মুসলিম কুরআন তিলাওয়াত করতে পারেন। কিন্তু শব্দে শব্দে এর অর্থ বোঝেন—এমন মানুষের সংখ্যা খুবই কম। বছরের পর বছর নামাজ পড়েও, কুরআন তিলাওয়াত করেও অনেকের মনে একটি আক্ষেপ থেকেই যায়—“যদি বুঝে বুঝে কুরআন পড়তে পারতাম!”

কুরআন বোঝার ইচ্ছা অনেকেরই আছে, কিন্তু শুরু করার সহজ পথ খুঁজে পান না। কেউ মনে করেন, আরবি ভাষা খুব কঠিন। কেউ ভাবেন, ব্যাকরণ না জানলে কুরআন বোঝা সম্ভব নয়। ফলে ইচ্ছা থাকলেও শেখার যাত্রা আর শুরু হয় না।

‘সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি’ বইটি সেই ধারণা বদলে দিতে এসেছে।

বইটির লেখক মুহাম্মাদ মুহসিন মাশকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের পিএইচডি গবেষক। বাংলাভাষী মানুষের জন্য কুরআনের অর্থ শেখাকে কীভাবে সহজ, দ্রুত ও কার্যকর করা যায়—এ বিষয়েই তার দীর্ঘদিনের গবেষণা। প্রায় এক দশকের গবেষণা, জরিপ ও ব্যাবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তৈরি করেছেন একটি অভিনব শেখার পদ্ধতি। ইতিমধ্যে প্রায় ২ লক্ষ শিক্ষার্থী তার কাছ থেকে কুরআনের ভাষা শিখেছেন।

এই বইয়ে যা পাবেন—

ব্যাকরণের জটিলতা নয়; আগে ভাষা, পরে গ্রামার—গল্পের ছলে সহজে শেখার অভিনব পদ্ধতি।

লেখকের উদ্ভাবিত MT5T Method—অল্প সময়ে শব্দার্থ দীর্ঘদিন মনে রাখার কার্যকর কৌশল।

৪৪টি লেসনে কুরআনের ৫০০টি আয়াতের গুরুত্বপূর্ণ শব্দ কালার কোডিং-এর মাধ্যমে সহজ ও আকর্ষণীয় উপস্থাপনা।

মাদরাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সব ধরনের পাঠকের জন্য উপযোগী পাঠক্রম।

প্রতিটি অধ্যায়ের সঙ্গে ভিডিও ক্লাস—QR কোড স্ক্যান করলেই শেখা হবে আরও সহজ।

আপনি ছাত্র, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, চাকরিজীবী কিংবা অবসরপ্রাপ্ত—যেই হোন না কেন, কুরআন বোঝার যাত্রা শুরু করার জন্য আজই হতে পারে সেরা সময়। আল্লাহ তাআলা নিজেই কুরআনকে সহজ করে দিয়েছেন। প্রয়োজন শুধু সঠিক পদ্ধতিতে প্রথম পদক্ষেপ নেওয়ার।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সহজ নিয়মে কুরআনের ৮০ ভাগ অর্থ শিখি - ১ম খন্ড
ইংরেজি নাম Shohoj Niome Quranner 80 Bhagh Ortho Shikhi - 1m Khondo
লেখক হাফেজ মাওলানা মুহাম্মাদ মুহসিন মাশকুর
প্রকাশনী সমকালীন প্রকাশন
বিষয় কোরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা সংখ্যা ৪৪৮
ভাষা bangla & arabic
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা448
ভাষাbangla & arabic
বান্ডিংhard cover
হা

লেখক সম্পর্কে

হাফেজ মাওলানা মুহাম্মাদ মুহসিন মাশকুর

কোরআন বিষয়ক আলোচনা বিষয়ক লেখক · প্রকাশক: সমকালীন প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,184

৳ 1,60026% ছাড়