ভাঙ্গা মন থেকে বলছি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ১২৮
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৬
বিস্তারিত
জীবনে এমন কিছু কথা থাকে, যা কখনো মুখে বলা যায় না। আবার এমন কিছু কান্নাও আছে, যা চোখের জল হয়ে ঝরে পড়ে না; বরং নীরবে বুকের ভেতর জমে থাকে। 'ভাঙ্গা মন থেকে বলছি' সেই জমে থাকা অজানা কান্নাগুলোরই ভাষা হয়ে উঠতে চেয়েছে। এই বই কোনো কল্পনার গল্প নয়, এটি এক ভাঙা হৃদয়ের নীরব সাক্ষ্য, যেখানে প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে অভিমান, হারিয়ে ফেলার ব্যথা, একাকীত্বের ভার এবং অশ্রুর অদৃশ্য দাগ।
জীবনের পথ ধরে হাঁটতে হাঁটতে আমি বুঝেছি, যে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, সে-ই সবচেয়ে বেশি ভাঙে। যে স্বপ্ন দেখতে সাহস করে, আঘাতও তাকেই সবচেয়ে গভীরভাবে স্পর্শ করে। তবুও মানুষ থেমে থাকে না। কারণ ভেঙে যাওয়ার মাঝেও বেঁচে থাকার এক অদ্ভুত শক্তি লুকিয়ে থাকে, যা মানুষকে আবার সামনে এগিয়ে যেতে শেখায়।
আমি জানি, এই দুঃখ শুধু আমার একার নয়। আমার মতো অসংখ্য মানুষ প্রতিদিন মুখে হাসি ধরে রাখে, অথচ ভেতরে ভেতরে নিঃশব্দে ভেঙে পড়ে। তাদের না বলা কান্নার সাক্ষী থাকে শুধু রাতের অন্ধকার। এই বই তাদের জন্য, যারা কাউকে কিছু বলতে পারে না, তবুও বুকের ভেতর পাহাড়সম কষ্ট বয়ে বেড়ায়। আমি চাই, যখন কেউ এই লেখাগুলো পড়বে, তখন সে অনুভব করুক-সে একা নয়। তার দুঃখ, তার কান্না, তার ভাঙা মন-এসব অনুভূতির পথেই আমিও হেঁটেছি। আমার বিশ্বাস, প্রতিটি অশ্রুর ভেতরেই কোনো না কোনো আলো লুকিয়ে থাকে। মানুষ যতবার ভাঙে, ততবারই শেখে আবার নতুন করে গড়ে উঠতে। "ভাঙ্গা মন থেকে বলছি হয়তো কারও ক্ষত সম্পূর্ণ সারিয়ে তুলতে পারবে না, কিন্তু অন্তত মনে করিয়ে দিতে পারবে-এই লড়াইয়ে কেউ একা নয়। প্রতিটি কান্নার একটি কারণ আছে, প্রতিটি দুঃখের একটি অর্থ আছে।
এই বই আমার ব্যক্তিগত সত্যের প্রকাশ, আবার একই সঙ্গে প্রতিটি ভাঙা হৃদয়ের কণ্ঠস্বর। যদি কোনো পাঠক শব্দের ভেতর নিজের লুকানো কান্নাকে খুঁজে পান, তবে এই লেখার উদ্দেশ্য পূর্ণ হবে।
বইয়ের তথ্য
| নাম | ভাঙ্গা মন থেকে বলছি |
|---|---|
| ইংরেজি নাম | Vanga mon theke bolchi |
| লেখক | জিয়াম আহেমদ |
| প্রকাশনী | বই অঙ্গন প্রকাশন |
| বিষয় | কবিতা |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!