ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪টি পাতা পড়ে দেখুন

ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

ইসলামের ইতিহাস (আদি থেকে অন্ত)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳750

স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৩৬৮
ভাষা
bangla
বাঁধাই
paperback
প্রথম প্রকাশ
২০২৬

বিস্তারিত

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

সকল প্রশংসা মহান আল্লাহর এবং সালাত ও সালাম তাঁর রাসূলের প্রতি।

ইসলামী জ্ঞানের মৌলিক শাখাগুলোর অন্যতম হল ইতিহাস। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুরআনের প্রায় এক তৃতীয়াংশ জুড়েই মহান আল্লাহ বিভিন্ন ইতিহাস বর্ণনা করেছেন। এগুলোর মূল উদ্দেশ্য হল মানুষ যেন তা থেকে শিক্ষা লাভ করতে পারে। কুরআনের এসকল ইতিহাস পাঠের মাধ্যমে মানুষ জানতে পারে, বুঝতে পারে মহান আল্লাহ কী চান, কীভাবে চান।

ইসলামের ইতিহাসের বইটিতে আমরা নবীদের কাহিনী, সীরাত, কুরআনের বিভিন্ন কাহিনী, খলিফাদের ইতিহাস ও খিলাফাত পরবর্তী সময়ের ইতিহাস এক নজরে দেখবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান। কেননা অতীতের ইতিহাস মানুষকে বর্তমানের সিদ্ধান্ত নিতে ও ভবিষ্যতের পথ দেখতে সাহায্য করে।

আশা করি “ইসলামের ইতিহাস (আদি থেকে অন্ত)” বইটি আমাদের ইতিহাস জানার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। এই বইটাতে হয়তো আমরা খুব বিস্তারিতভাবে সবকিছু জানবো না তবে বিভিন্ন ছবি ও ম্যাপের মাধ্যমে এর উপস্থাপন এমন করা হয়েছে যেন পাঠক কেবল ইতিহাস পড়বেই না বরং দেখবে ইনশা আল্লাহ।

বইটি সংকলকের মৌলিক রচনা নয় বরং বিভিন্ন ইতিহাসের বই থেকে সংগৃহীত। কখনও হুবহু আবার কখনো পরিমার্জিতভাবে সংকলন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল নবীদের কাহিনী, ড. আসাদুল্লাহ আল গালিব; এটলাস অব দ্যা

কুরআন, ড. শাউকি আবু খলিল; আর রাহিকুল মাখতুম, শফিউর রাহমান মুবারকপুরি; ইসলামের ইতিহাস, মাওলানা ইসমাইল রাইহান। মহান আল্লাহ তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। এছাড়া উস্তায মাওলানা ইমরান রাইহানকে অসংখ্য শুকরিয়া সুন্দর করে সম্পাদনা করার জন্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইসলামের ইতিহাস (আদি থেকে অন্ত)
ইংরেজি নাম Islamer Itihash (Adi Theke Ont)
লেখক এস এম নাহিদ হাসান, ইমরান রাইহান
প্রকাশনী আল কুরআনের ভাষা ইন্সটিটিউট
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য
পৃষ্ঠা সংখ্যা ৩৬৮
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা368
ভাষাbangla
বান্ডিংpaperback
এস

লেখক সম্পর্কে

এস এম নাহিদ হাসান

দায়ী ইলা-আল্লাহ, শিক্ষাবিদ, লেখক ও প্রকৌশলী প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান — মাদরাসাতুল কুরআন ঢাকা এবং আল কুরআনের ভাষা ইনস্টিটিউট পরিচিতি এস এম নাহিদ হাসান জন্ম নেন ১৯৮৪ সালে, বরিশা। শৈশব ও কৈশোর কেটেছে পটুয়াখালীতে। ২০০১ সালে এস.এস.সি. পাশের পর ঢাকা নটরডেম কলেজ এবং তারপর ২০০৩ সালে ভর্তি হন দেশসেরা প্রকৌশল-বিদ্যাপীঠ বুয়েটে। দ্বীনের পথে পথচলা শুরু হয় মূলত ২০০৬ সালে তাবলীগ জামাতের হাত ধরে। দ্বীন নিয়ে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 750