ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

ইসলামের দিগ্বিজয়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

৳ 50020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৪১৪
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৭

বিস্তারিত

বইটি সম্পর্কে সামান্য কথা

বইয়ের সঙ্গে লেখকের সম্পর্ক আত্মার সঙ্গে দেহের সম্পর্কের মতো। এ বইটির সঙ্গে আমার সম্পর্ক আরো বেশি গভীর ও নিবিড়। আল্লাহকে কিভাবে স্মরণ করতে হয় জানি না। ইসলামী এলেমও আমার নেই। শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো কাজও করিনি। লেখার সময় আমার মধ্যে এমন একটি অনুভূতি কাজ করেছে যেন এ বইটি হয় আমার আখেরাতে মুক্তির একটি ওছিলা।

যে কেউ আমার লেখায় শত শত ভুল ধরতে পারেন। কিন্তু আমার আন্তরিকতায় কোনো খাদ ছিল না। লিখতে গিয়ে অনেক সময় নীরবে কেঁদেছি। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছি, হে রাহমানুর রহিম, তুমি আমাকে কেন এ কালে দুনিয়ায় পাঠালে। আখেরি নবীর আমলে পাঠালে আমি ইসলামের জন্য শহীদ হওয়ার গৌরব অর্জন করতে পারতাম। আমাকে তুমি কেন এ গৌরব থেকে বঞ্চিত করলে। আল্লাহর ইচ্ছার ওপর কারো হাত নেই। আমরা আল্লাহর ইচ্ছায় এ কালে পৃথিবীতে এসেছি। তবে তখনকার পৃথিবী আজকের মতো ছিল না। তখনকার মুসলমানদের আজকের মানদণ্ডে বিচার করা যায় না। আমরা গর্ব করে বলি, ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত মুসলিম ভূখণ্ড। এত বিশাল ভূখণ্ড মুসলমানদের নিয়ন্ত্রণে কিভাবে এলো আমরা কখনো তা তলিয়ে দেখি না। এ বইটি লিখতে গিয়ে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি।

ইসলামের দিগ্বিজয়ের ওপর লেখা বইগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ বই হচ্ছে ইবনে ইসহাকের সিরা (বিশ্বনবীর প্রাচীনতম জীবনী), আল-ওয়াকিদীর মাঘাজি (মহানবীর সামরিক অভিযান), আল-বালাজুরির কিতাব ফুতু আল-বুলদান (জাতিগুলোর অভিযান) এবং আল-তাবারির ৪০ খণ্ডের তারিখ-আল রসূল ওয়াল মুলক (নবী ও রাজাদের ইতিহাস)। আলোচ্য বইটি লিখতে গিয়ে আমি উল্লেখিত এসব প্রাথমিক সূত্র এবং পিকে হিট্টির হিস্ট্রি অব দ্য অ্যারাবস, এডওয়ার্ড গিবনের দ্য হিস্ট্রি অব দ্য ডিক্লাইন এন্ড দ্য ফল অব দ্য রোমান এম্পায়ার ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) এআই আকরামের দ্য সোর্ড অব আল্লাহ খালিদ বিন আল-ওয়ালিদ: হিজ লাইফ এন্ড ক্যাম্পেইনসহ আরো অনেক বইয়ের সহায়তা গ্রহণ করেছি। স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে, আমি যেসব ঐতিহাসিককে অনুসরণ করেছি আমি তাদের কারো একটি নখের সমান নই।

মুসলমানরা তখনকার পৃথিবীর দুটি পরাশক্তি বাইজান্টাইন ও পারস্য সাম্রাজ্যকে তছনছ করে দেয়। মুসলিম অগ্রাভিযান প্রতিরোধে বাইজান্টাইন ও পারস্য সাম্রাজ্য জোটবদ্ধ হয়েছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছিল আরব উপদ্বীপের খ্রিস্টানরা। কিন্তু মুসলমানদের দুর্নিবার অভিযানে তাদের সব প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙ্গে যায়। এ দুটি সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদের শত শত লড়াই করতে হয়েছে। মুসলিম অগ্রাভিযান শুধু এশিয়া ও আফ্রিকায় সীমাবদ্ধ ছিল তা নয়, ইউরোপেও মুসলমানরা দিগ্বিজয় চালিয়েছিল। বস্তুত তখনকার জ্ঞাত পৃথিবীর প্রায় সবটাই ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে।

আমি শুধু লেখক নই, ব্যক্তিগতভাবে আমি মুসলমান। মুসলমানদের গৌরবের ইতিহাস আমাকে আন্দোলিত করে। মুসলমান হিসেবে ইসলামের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন আমার অপরিহার্য কর্তব্য। শুধু আমার নয়, মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার জন্য ইসলামের দিগ্বিজয়ের ইতিহাস জানা প্রয়োজন। বইটিতে কেবলমাত্র ইসলামের দিগি জয়ের ইতিহাসের বর্ণনা দিয়েছি। তাই বইটির নাম দিয়েছি ইসলামের দিগ্বিজয়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইসলামের দিগ্বিজয়
ইংরেজি নাম Islamer Gigbijoy
লেখক সাহাদত হোসেন খান
প্রকাশনী আফসার ব্রাদার্স
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য
আইএসবিএন 97898490299833
পৃষ্ঠা সংখ্যা ৪১৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা414
ভাষাbangla
ISBN97898490299833
বান্ডিংhard cover
সাহাদত হোসেন খান

লেখক সম্পর্কে

সাহাদত হোসেন খান

প্রখ্যাত লেখক এবং সাংবাদিক সাহাদত হোসেন খান বাংলাদেশের মিডিয়াপাড়ার একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘকাল ধরে সাংবাদিকতা করে চলেছেন। ১৯৮৭ সালে দৈনিক দিনকাল দিয়ে সাংবাদিকতা পেশা শুরু করেন তিনি। এরপর দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাকসহ একাধিক জাতীয় পত্রিকায় কাজ করেছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদে তিনি চারবার দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে জাতীয় প্রেসক্লাব এবং বাংলা একাডেমির সদস্য হিসেবে দায়িত্ব পালন কর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400

৳ 50020% ছাড়