বাংলা কবিতা

দৌড়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳180

৳ 24025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
—
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৬

বিস্তারিত

সঞ্জয় কুমার পাল-এর ‘দৌড়’ কাব্যগ্রন্থটি সমকালীন জীবনের এক নির্মোহ আলেখ্য, যা পাঠককে দাঁড় করিয়ে দেয় এক কঠিন আত্মদর্শনের সামনে। কবিতাগুলোতে ফুটে উঠেছে উত্তর-আধুনিক নাগরিক জীবনের যান্ত্রিকতা, ক্ষমতার দম্ভ, পরিবেশগত অবক্ষয় এবং মানুষের ভেতরের বিচিত্র মনস্তাত্তি¡ক জটিলতা। কবির পর্যবেক্ষণ অত্যন্ত তীক্ষè; তিনি ধানমন্ডির ট্রাফিক জ্যাম, রবীন্দ্র সরোবরের কোলাহল

কিংবা ধূলিমলিন বৃক্ষের মাঝে যেমন জীবনের ছন্দ খুঁজেছেন, তেমনি মস্কোর স্মৃতি বা চেন্নাইয়ের নিঃসঙ্গতায় খুঁজে পেয়েছেন অস্তিত্বের আদিম হাহাকার। বইটির নাম ‘দৌড়’ সার্থক হয়েছে কারণ প্রতিটি পংক্তিতে এক নিরন্তর ধাবমানতা দৃশ্যমান- কেউ ছুটছে ক্ষমতার পেছনে, কেউ বেঁচে থাকার তাগিদে, আবার কেউবা কেবলই এক ‘মায়ামৃগ’ ধরার নেশায়। বিশেষ করে বার্ধক্য, জরা এবং আসন্ন মৃত্যুর যে

শঙ্কা কবি চিত্রিত করেছেন, তা অত্যন্ত মানবিক ও স্পর্শকাতর। করোনাকালের অস্থিরতা এবং সেই সময়ের অমানবিকতা কবিকে ব্যথিত করেছে, যা তাঁর কবিতায় প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। প্রকৃতির প্রতি মানুষের যে অকৃতজ্ঞতা এবং ‘উপচে পড়া’ ভোগবাদের যে চিত্র তিনি এঁকেছেন, তা আমাদের পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত করে। অন্যদিকে, তাঁর ‘অণু কবিতা’গুলোতে সংক্ষিপ্ত পরিসরে জীবনের

বিশাল দর্শন ব্যক্ত হয়েছে। সহজ-সরল ও মেদহীন ভাষায় লেখা এই কবিতাগুলো কেবল কবির ব্যক্তিগত অনুভ‚তি নয়, বরং বিমর্ষ এক সভ্যতার দর্পণ, যেখানে মানুষ সব পেয়েও শেষাবধি নিজেকে ‘সর্বহারা’ হিসেবে আবিষ্কার করে। ‘দৌড়’ কেবল একটি কাব্যগ্রন্থ নয়, এটি সময়ের এক প্রামাণ্য দলিল যা পাঠককে যান্ত্রিক জীবনের বাইরে এক নিভৃত ভাবনার জগতে নিয়ে যায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দৌড়
ইংরেজি নাম Dour
লেখক সঞ্জয় কুমার পাল
প্রকাশনী প্রতিভা প্রকাশ
বিষয় বাংলা কবিতা
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
ভাষাbangla
বান্ডিংhard cover
সঞ

লেখক সম্পর্কে

সঞ্জয় কুমার পাল

বাংলা কবিতা বিষয়ক লেখক · প্রকাশক: প্রতিভা প্রকাশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 180

৳ 24025% ছাড়