ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ

তেল-গ্যাসঃ নব্য উপনিবেশবাদ (কাবুল হতে বাগদাদ)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

৳ 50020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100 স্টকে নেই

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
২২২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৫

বিস্তারিত

আন্তর্জাতিক রাজনীতি, সাম্রাজ্য, ইতিহাস নিয়ে গভেষণা কর্মে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন ব্রি জে এম সাখাওয়াত হোসেন (অব.)। দীর্ঘ সময় ধরে নিজেকে যুক্ত রেখেছেন এইসকল বিষয়ে। এই গুণী লেখকের চতুর্থ বইটি হলো-'তেল গ্যাসঃনব্য উপনিবেশবাদ-কাবুল হতে বাগদাদ'। তেল, জ্বালানি এসব সম্পদ নিয়ে রাজার রাজত্ব আর দাসদের 'সাক্ষী গোপাল' হয়ে থাকা নিয়ে বইটি রচিত।

অনুন্নত অনেক দেশ প্রাকৃতিক সম্পদ দ্বারা আশীর্বাদপুষ্ট। কিন্তু, শুধু সম্পদ থাকলেই হবে না;তা সংগ্রহ করে যথাযথ ভাবে ব্যবহার এবং বাজারজাত করার প্রক্রিয়াও রপ্ত করতে হবে। এক কথায়, যেসকল যন্ত্রপাতি ব্যবহার করে এসকল প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করতে হয় সেসকল যন্ত্রের খোঁজ খুবই কম মিলে ওইসকল আশীর্বাদপুষ্ট দেশগুলোতে। এজন্যই, অন্যের দ্বারস্থ হতে হয়। আর সেখান থেকেই শুরু হয় রাজনৈতিক মারপ্যাঁচ!

কার্লোস বুলঘোরেনী নামক স্বপ্নবাজ এক চরিত্রের সাথে আমরা প্রথমেই পরিচিত হবো। যে কিনা সূদুর লাতিন আমেরিকান দেশ আর্জেন্টিনা থেকে এশিয়ায় এসেছিলো নিজের স্বপ্ন বাস্তবায়ন করবার লক্ষ্যে। অগণিত পয়সা খরচ করা লাতিন আমেরিকার তিন নাম্বার এই কোম্পানির হর্তাকর্তারা নিজেদের ওজন তখনও বুঝতে সক্ষম হয় নি যতক্ষণ না "বিগ ব্রাদার" অর্থ্যাৎ আমেরিকার ইউনোকলের ব্যাঘাত ঘটায় তাদের ব্যবসায়! সম্পূর্ণ অপ্রত্যাশিত আগমনে ওই লাতিন আমেরিকার কোম্পানিটি বুঝে ফেলে যে, তল্পিতল্পা ঘোটানোর সময় অতি সন্নিকটে।

যেকোনো দেশ সর্বদাই চায় নিজেকে সম্পদশালী হিসেবে তৈরি করতে। চায় নিজের সম্পদগুলোকে বাড়াতে। আর এ নিয়েই বিশ্বের অধিকাংশ ঝামেলার সৃষ্টি হয়। স্বপ্ন শক্তিসম্পন্ন দেশগুলো এক্ষেত্রে নিজেদের ট্রাকে উঠিয়ে আনতে ব্যর্থ হলেও বৃহৎ রাষ্ট্রগুলো এই বিষয়ে যুদ্ধের দামামা বাজাতেও কার্পণ্য করে না। এসব বিষয়ে বৃহৎ রাষ্ট্রগুলোর কর্মপরিধি নিয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

যদিও পরিমাণে কম তারপরেও একেবারে ফেলনা নয় আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আমাদের দেশের প্রাকৃতিক জ্বালানি সম্পদ গ্যাস নিয়ে কিছুটা হলেও সীমিত আকারে চলছিলো আন্তর্জাতিক রাজনীতি। কেনই বা এসব? সেই কাহিনীও স্থান পেয়েছে বইটিতে।

অসাধারণ কিছু অধ্যায়ের সঙ্গে ইরাক-ইরান যুদ্ধ নিয়ে নাতিদীর্ঘ একটি অধ্যায় এবং সেই সঙ্গে ইরাক সম্বন্ধে বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত প্রবন্ধের সংকলনও রয়েছে বইটিতে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তেল-গ্যাসঃ নব্য উপনিবেশবাদ (কাবুল হতে বাগদাদ)
ইংরেজি নাম Tel-Gas: Nabbya Uponibeshbad (Kabul Hote Baghdad)
লেখক এম সাখাওয়াত হোসেন
প্রকাশনী পালক পাবলিশার্স
বিষয় ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ
আইএসবিএন 9789844450523
পৃষ্ঠা সংখ্যা ২২২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা222
ভাষাbangla
ISBN9789844450523
বান্ডিংhard cover
এম সাখাওয়াত হোসেন

লেখক সম্পর্কে

এম সাখাওয়াত হোসেন

এম সাখাওয়াত হােসেন জন্ম ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি, বরিশালে । ১৯৬৬ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি, কাকুল থেকে কমিশন লাভ করেন এবং ১৯৯৪ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেন। তিনি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত নির্বাচন কমিশনার ছিলেন। বাংলাদেশে নির্বাচনী সংস্কার বিষয়ে গবেষণা অভিসন্দর্ভের জন্য তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস | (বিইউপি) থেকে এমফিল ডিগ্রি অর্জন ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400

৳ 50020% ছাড়