উপন্যাস

দ্য কোল্ড সান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳460

স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৬০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৬

বিস্তারিত

পাঁচশো বছর পর পুনরায় ফিরে এসেছে সেই অভিশপ্ত তিথি। মহাজাগতিক প্রান্তরে জেগে উঠেছে আদিম মহাকাল দশা। গ্রহ-নক্ষত্ররা কক্ষপথচ্যুত হয়ে বাজিয়ে চলেছে মহাযুদ্ধের সংকেত। শ্রেষ্ঠত্বের আদিম নেশায় মত্ত অতিপ্রাকৃত শক্তিরা যখন ধ্বংসযজ্ঞে পাগলপ্রায় তখন শয়তানের আক্রমণে

অ্যাঞ্জেলরাও মধ্যস্থতার পথ হারিয়ে লিপ্ত হয়ে পড়েছে মহাসংঘর্ষে! তবে কি এই মহাযুদ্ধ রূপ নিতে চলেছে মহাপ্রলয়ে? কে রুখবে এই মহাবিনাশ? সৃষ্টিকে বাঁচাতে তবে কি স্বয়ং ঈশ্বরকেই নামতে হবে রণক্ষেত্রে? নাকি সমস্ত শক্তির দন্ত চূর্ণ করে এক চিরন্তন সংহারের ঘোষণা নিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের

বুকে উদয় হবে দ্য কোল্ড সান? একদিকে আজন্মলালিত প্রেম, অন্যদিকে নিয়তির অলঙ্ঘনীয় কর্তব্য- এই দুই মেরুর মাঝে দাঁড়ানো নিভৃতার সামনে যখন তার অস্তিত্বের প্রকৃত সত্য উন্মোচিত হবে তখন কী সিদ্ধান্ত নেবে সে? নির্ভান কি মেনে নেবে, প্রেম মানেই ত্যাগ? ভালোবাসা আর

ক্ষমতার দ্বৈত দ্বন্দ্বে দীর্ণ শামীরের পরিণতি কী হবে? অনুশোচনা নাকি চরম ধ্বংস? যে সূর্য জীবনের আলো ছড়ায় সেই সূর্যই যদি শীতল হয়ে ঢেকে দেয় সব জ্যোতি, আশ্রয় না দিয়ে দাবি করে ত্যাগ, তবে কি ভালোবাসা থামাতে পারবে সৃষ্টির এমন চূড়ান্ত ধ্বংস? নাকি নিজেকেই বিলীন করবে

ইতিহাসের অতলে? নিমগ্ন দুপুরের জনপ্রিয় ইউনিভার্স দ্য ব্ল‍্যাক মুন ট্রিলজির তৃতীয় ও শেষ খণ্ড দ্য কোল্ড সান-এর বরফশীতল অন্ধকারে আপনাদের স্বাগত, যেখানে শেষ মানেই সমাপ্তি নয়, শেষ মানেই অমরত্বের প্রারম্ভ!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দ্য কোল্ড সান
ইংরেজি নাম The Cold Sun
লেখক নিমগ্ন দুপুর
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় উপন্যাস
আইএসবিএন 9789842952166
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা160
ভাষাbangla
ISBN9789842952166
বান্ডিংhard cover
নিমগ্ন দুপুর

লেখক সম্পর্কে

নিমগ্ন দুপুর

নিমগ্ন দুপুর বাংলাদেশের প্রথম মৌলিক ডার্ক ইয়াং অ্যাডাল্ট ফ্যান্টাসি উপন্যাসের স্রষ্টা। যিনি বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করেছেন। তার বিখ্যাত দ্য ব্ল্যাক মুন ট্রিলজি—দ্য ব্ল্যাক মুন, দ্য ডার্ক লাইট এবং দ্য কোল্ড সান, বাংলা ফ্যান্টাসি সাহিত্যে এক যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত। তার লেখায় মিথ, ম্যাজিক, ডার্ক সাইকোলজি ও আধুনিক ফ্যান্টাসির এক অনন্য মিশ্রণ দেখা যায়, যা তাকে সমকালীন সাহিত্য অঙ্গ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 460