ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

ভৌতিক

ভূত তাড়ানো ট্রিলোজি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳700

৳ 1,20042% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 500 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৬৬৪
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৬

বিস্তারিত

এখানে ভূত তাড়ানো হয়... ফোন করে আসবেন

শাফি পেশায় উদ্ভিদ বিজ্ঞানী, শখে রাক্বী। তার কাছে মুহিব আসে অদ্ভুত এক সমস্যা নিয়ে; যার শিকড় ছড়িয়ে আছে পুবনগর নামের এক প্রত্যন্ত গ্রামে। সমস্যার সমাধানে নেমে শাফি মাহমুদ জড়িয়ে পড়ে পুবনগরে ছড়িয়ে থাকা রহস্যের জালে। শুরু হয় গ্রাম্য রাজনীতির নোংরা খেলা। গ্রামের

সাধারণ মানুষের পাশাপাশি অসাধু জাদুকর, হবু চেয়ারম্যান, স্থানীয় স্কুল শিক্ষক ইমতিয়াজ ও আশ্চর্য বালক শফু জড়িয়ে যায় রহস্যের মায়াজালে।

অতীত ও অতিপ্রাকৃতের সন্ধানে:

পুবনগরে ঘটে চলা অতিপ্রাকৃত ঘটনার জট ছাড়াতে গিয়ে শাফি আবিষ্কার করে জ্বিনের সবচেয়ে ভয়ংকর দুই জাত ইফ্রিত ও মারিদের সংযোগ। একই সাথে সামনে আসে জ্বিন ও মানুষের শত্রুতার দীর্ঘ ইতিহাস, যার উৎস সুদূর ইয়েমেনে। শাফি মাহমুদ কি পারবে এই প্রাচীন ও অতিপ্রাকৃত

রহস্যের সমাধান করতে?

এখানে এখনও ভূত তাড়ানো হয়... টেলিফোন করে আসবেন

শাফি মাহমুদের কথা মনে আছে তো? ওই যে নীল রঙা চোখ, গাত্রবর্ণ ধবধবে সাদা, প্রথম দর্শনে যাকে ভিনদেশী যুবক ভেবে ভ্রম হয়—শখের বশে যে ভূত তাড়ায়। সেই শাফি মাহমুদ আবার ফিরছে নতুন এক অভিযানে। নেত্রকোনার অখ্যাত এলাকা মিশনপল্লীতে ঘটছে একের পর এক

আত্মহত্যার ঘটনা। মৃত্যুগুলো কি শুধুই আত্মহত্যা, নাকি এর পেছনে আছে কোনো গভীর অতিপ্রাকৃত জট?

মিশনপল্লীর রহস্য:

রহস্য ভেদ করতে শাফির সঙ্গী হয় এসআই অম্বর মল্লিক। সেখানে মৃতদেহ কবরস্থ করার আগমুহূর্তে জীবন্ত হয়ে উঠছে দুইদিনের পুরনো লাশ। অন্যদিকে, জাকওয়াবাসী আদ্রিয়ান পৃথিবীতে এসেছে তাদের মন্দিরের পবিত্র শিলা উদ্ধার করতে, যা চুরি করেছে এক শক্তিশালী কালো জাদুকর।

পুবনগরে আবার আবির্ভাব ঘটেছে অর্ধসাপ-অর্ধমানব মিশ্রিত এক অদ্ভুত জীবের। শাফি কি পারবে এই সব ষড়যন্ত্রের জাল ভেদ করতে?

এখানে সদুপায়ে ভূত তাড়ানো হয়... মেইল করে আসবেন

তমা প্রতিদিন রাতে নিজের ঘরে অদৃশ্য কারো উপস্থিতি টের পাচ্ছে। সেই অদৃশ্য অবয়বটি তাকে রীতিমতো অত্যাচার করছে। ভীতসন্ত্রস্ত তমা সাহায্যপ্রার্থী হয় শাফি মাহমুদের কাছে। শাফি তদন্ত শুরু করতেই টের পায় এক জটিল ও গাঢ় ষড়যন্ত্রের উপস্থিতি। এসআই অম্বর মল্লিককে অপহরণ

করতে চাইছে সেই অদ্ভুত অর্ধসাপ-অর্ধমানব জীবটি। কিন্তু কেন?

অন্তিম ষড়যন্ত্র:

কিশোরগঞ্জের নিনাদ নিজের বাসায় প্রায়ই একজন বৃদ্ধ তান্ত্রিককে দেখতে পাচ্ছে। সেই তান্ত্রিকের আসল পরিচয় কী? আদ্রিয়ানই বা কেন আবারও পৃথিবীতে ফিরে এলো? যখন শাফি, অম্বর, আদ্রিয়ান, তমা এবং নিনাদের জীবন একে-অপরের সাথে জড়িয়ে পড়ে, তখন সামনে আসে এক নতুন

মহাবিপদ। শাফি মাহমুদ কি পারবে এই অন্তিম ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ভূত তাড়ানো ট্রিলোজি
ইংরেজি নাম Bhut Tarano Trilogy
লেখক নাবিহা নুপুর
প্রকাশনী সতীর্থ প্রকাশনা
বিষয় ভৌতিক
পৃষ্ঠা সংখ্যা ৬৬৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা664
ভাষাbangla
বান্ডিংhard cover
নাবিহা নুপুর

লেখক সম্পর্কে

নাবিহা নুপুর

জন্ম ২০০৩ সালের ১৫ই ডিসেম্বর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামে। ২০২০ সালে পিরিজপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং বর্তমানে রাজশাহীর শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি প্রচুর আগ্রহ ছিল তার। সপ্তম শ্রেণিতে পড়াকালীন বান্ধবীদের উৎসাহেই তিনি লেখালিখি শুরু করেন। প্রথম রচিত গল্প "অলৌকিক ভালোবাসা, লিখেছিলেন চৌদ্দ বছর বয়সে। বর্তমানে তিনি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 700

৳ 1,20042% ছাড়