ব্ল্যাক অর্ডার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- —
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৬
বিস্তারিত
দাউদাউ করে জ্বলে উঠল কোপেনহেগেনের এক বইয়ের দোকান, ছড়িয়ে পড়ল রহস্যময় সেই আগুনের লেলিহান শিখা। আর সেই অগ্নিকাণ্ডের সূত্র ধরেই শুরু হলো এক রুদ্ধশ্বাস ধাওয়া—এক নয়, দুই নয়, চার-চারটি মহাদেশ জুড়ে। বীভৎস খুন আর ধ্বংসযজ্ঞের আড়াল থেকে বেরিয়ে এলো এক গভীর চক্রান্ত। লক্ষ্যটা ভারি অদ্ভুত: চুরি করতে হবে বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যক্তিগত বাইবেল! এই রহস্যের কূলকিনারা করতে গিয়ে কমান্ডার গ্রে পিয়ার্স ঝাঁপিয়ে পড়ল এমন এক অতল গহ্বরে, যার শেকড় প্রোথিত সেই নাৎসি জার্মানিতে। জড়িয়ে আছে পোল্যান্ডের বুকে পাহাড় খুঁড়ে তৈরি এক পরিত্যক্ত গবেষণাগারে চালানো হাড়হিম করা সব এক্সপেরিমেন্টের সাথে।
ওদিকে আরেক মহাদেশে, নেপালের সুউচ্চ পাহাড়ের এক দুর্গম মঠ পড়েছে উন্মত্ততার করাল গ্রাসে। পাশবিক নির্যাতন আর নরমাংস ভক্ষণে মেতে উঠেছে বৌদ্ধ সন্ন্যাসীরা। এই নারকীয় ঘটনার তদন্ত করতে এসে হঠাৎ করেই এক নৃশংস খুনির লক্ষ্যে পরিণত হলো তরুণী আমেরিকান ডাক্তার লিসা কামিংস। কোনো এক গোপন শক্তির হয়ে কাজ করছে খুনিটা, যাদের উদ্দেশ্য যেকোনো মূল্যে পুরো ঘটনাটা ধামাচাপা দেওয়া। লিসার এখন একমাত্র ভরসা ছদ্মবেশী এক তীর্থযাত্রী পেইন্টার ক্রো। তিনি আসলে সিগমা ফোর্সের ডিরেক্টর—আমেরিকান বিজ্ঞানী আর স্পেশাল ফোর্সের বাছাই করা তুখোড় অপারেটিভদের নিয়ে গড়া এক দুর্ধর্ষ টিম। কিন্তু ততক্ষণে তার মাঝেও দেখা দিতে শুরু করেছে সেই রহস্যময় রোগের লক্ষণ, যা মঠের সন্ন্যাসীদের পাগল করে দিয়েছে।
এখন পেইন্টার আর লিসা—দুজনকেই বাঁচানোর গুরুদায়িত্ব গ্রে পিয়ার্সের কাঁধে। সেই সাথে বিপন্ন পৃথিবীকেও রক্ষা করতে হবে ওকে। এক শতাব্দী প্রাচীন ষড়যন্ত্রের মুখোশ খুলে দিতে ছুটছে সিগমা ফোর্স…এমন এক চক্রান্ত, যা গুঁড়িয়ে দেবে বর্তমান বিশ্বব্যবস্থাকে আর চিরদিনের জন্য বদলে দেবে মানবজাতির ভাগ্য।
বইয়ের তথ্য
| নাম | ব্ল্যাক অর্ডার |
|---|---|
| ইংরেজি নাম | Black Order |
| লেখক | জেমস রলিন্স |
| প্রকাশনী | বিবলিওফাইল প্রকাশনী |
| বিষয় | রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
