ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
উমাইয়া খিলাফতরে ইতিবৃত্ত [সংক্ষিপ্ত ইতিহাস]
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- —
- ভাষা
- —
- বাঁধাই
- —
- প্রথম প্রকাশ
- ২০২৬
বিস্তারিত
খিলাফত: সংক্ষিপ্ত রূপরেখা
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তিকালের পর শুরু হয় খিলাফত। খিলাফত বা Caliphate (আরবি থেকে خلاق or khilafa) ছিল, সরকারের ইসলামি রূপ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব এবং রাজনৈতিক একতার প্র-তিনিধিত্ব করে। এই ধরণের শাসন ব্যবস্থার সরকার প্রধানকে খলিফা বলা হয়। ইসলাম ধর্মমতে বলা হয় “খলিফাতুর রাসূলিল্লাহ বা Successor of Messenger of God বা খলিফা (Caliph)”।
ইসলামের ইতিহাসে খিলাফত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের প্রসার ও বিস্তারের সাথে খিলাফত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আরবি শব্দ খিলাফতের আভিধানিক মানে হলো প্রতিনিধিত্ব। তবে সম্প্রসারিত অর্থে খিলাফত বলতে বোঝায়, ইসলামি রাষ্ট্র বা ইসলামি শাসন কাঠামোর প্রাতিষ্ঠানিক রূপ। খিলাফত থেকে এসেছে খলিফা শব্দটি, যার মানে খিলাফতের সর্বোচ্চ পদাধিকারী, জনগণের নির্বাচিত প্রতিনিধি, শাসক ও নেতা।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের পর তাঁর চারজন অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবা ইসলামের সবচেয়ে ন্যায়পরায়ণ ও সঠিক নির্দেশনা-প্রাপ্ত খলিফা বা খুলাফায়ে রাশেদিন হিসেবে অভিহিত হয়েছেন।
হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যুর পর হযরত আবু বকর সিদ্দিক রাদিআল্লাহু আনহু হন প্রথম খলিফা। এভাবে একে একে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিআল্লাহু আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিআল্লাহু আনহ ও হযরত আলি ইবনে আবু তালিব রাদিআল্লাহু আনহু খলিফা হন। ৬৩২-৬৬১ খ্রি-স্টাব্দ পর্যন্ত টিকে ছিল এ খিলাফত। এরপরের এক হাজার ৩০০ বছরে মুসলমানর। উমাইয়া, আববাসীয়, যাতেমী ও উসমানীয় খিলাফতের মধ্য দিয়ে গিয়েছে। যদিও প্রকৃত বিচারে এর সবই ছিল বংশানুক্রমিক রাজতন্ত্র।
বইয়ের তথ্য
| নাম | উমাইয়া খিলাফতরে ইতিবৃত্ত [সংক্ষিপ্ত ইতিহাস] |
|---|---|
| ইংরেজি নাম | Umaiya Khilafoter Itibritto [Songkhipto Itihash] |
| লেখক | মুহাম্মাদ হাসিবুল হাসান |
| প্রকাশনী | আশরাফিয়া বুক হাউস |
| বিষয় | ইসলামী ইতিহাস ও ঐতিহ্য |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!