ইতিহাস

তিন শহর তিন আকাশ: প্যারিস-ম্যানচেস্টার-ভোপাল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳286

৳ 34016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 54 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১২৮
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৬

বিস্তারিত

১ম ফ্লাপ

কবি হিসেবে আল মাহমুদ যেমন স্বদেশ বাংলার আনাচকানাচে ঘুরে বেড়িয়েছেন, তেমনি পৃথিবীর নানা দেশও ভ্রমণ করেছেন। মূলত কবিতা পাঠের আমন্ত্রণ পেয়েই ছিল সেসব ভ্রমণ। ১৯৮৮ থেকে ২০০২—এই দেড় দশকে তিনি যেমন পাশের দেশ ভারত, তেমনি ইউরোপের ইংল্যান্ড ও ফ্রান্স

সফর করেন। সফরকালে সেসব দেশের নৈসর্গিক সৌন্দর্য এবং ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন তাঁর পরিব্রাজকসুলভ সংবেদী হৃদয়কে উদ্বেলিত করেছে। সেখানকার শিল্প-সাহিত্য ও সমাজ-সংস্কৃতির নানা অনুষঙ্গের সঙ্গে তাঁর পরিচয় ঘটেছে। পরিচিত হয়েছেন তিনি সেখানকার

কবি-শিল্পী-চিন্তকসহ নানা পেশার মানুষের সঙ্গে। সেসব অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন কবিতার জন্য বহুদূর, কবিতার জন্য সাত সমুদ্র এবং কবিশিল্পীদের মাতৃভূমি প্যারিস নামে তিনটি অনুপম ভ্রমণকাহিনি। এই বই কবির সেই তিন ভ্রমণকাহিনিরই একত্রিত সংকলন। ভ্রমণ অভিজ্ঞতার বয়ান

প্রধান হলেও লেখার ফাঁকে ফাঁকে কবি আপন দেশের সংস্কৃতি, এমনকি তাঁর নিজেকে ঘিরে সৃষ্ট বিতর্ক নিয়েও নিঃসংকোচে কথা বলেছেন। পাঠকের জন্য যা হবে বইটি পাঠের এক অতিরিক্ত আকর্ষণ।

লেখক পরিচিতি

আল মাহমুদ

জন্ম ১১ জুলাই ১৯৩৬, ব্রাহ্মণবাড়িয়ায়। ছাত্রজীবনেই লেখালেখির শুরু। ১৯৫৪ সাল থেকে ঢাকা ও কলকাতার সাময়িকীগুলোতে তাঁর কবিতা প্রকাশিত হতে থাকে। স্বাধীনতা-উত্তর সময়ে দৈনিক গণকণ্ঠ-এর সম্পাদক হিসেবে কারাভোগ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা

বিভাগের পরিচালক ছিলেন। বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি ও ছোটগল্পকার। বেশ কয়েকটি উপন্যাসও লিখেছেন। প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর প্রকাশিত হয় ১৯৬৩ সালে। সবচেয়ে বেশি আলোচিত কাব্যগ্রন্থ সোনালী কাবিন (১৯৭৩)। কবিতা, ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধ—সব মিলিয়ে

প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশের অধিক। ২০১০ সালে প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর কাব্যগ্রন্থ তোমার রক্তে তোমার গন্ধে। বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮) ও একুশে পদকসহ (১৯৮৬) নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তিন শহর তিন আকাশ: প্যারিস-ম্যানচেস্টার-ভোপাল
ইংরেজি নাম Tin Shohor Tin Akash: Paris–Manchester–Bhopal
লেখক আল মাহমুদ
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় ইতিহাস
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা128
ভাষাbangla
বান্ডিংhard cover
আল মাহমুদ

লেখক সম্পর্কে

আল মাহমুদ

বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের একজন আল মাহমুদের কবিতার বই পড়েননি এমন সাহিত্যপ্রেমী খুঁজে পাওয়া ভার। গুণী এই কবি একাধারে একজন সাংবাদিক, শিশুসাহিত্যিক, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তবে সবকিছু ছাপিয়ে গেছে তার কবি পরিচয়। আধুনিক বাংলা কবিতা নানা দিক থেকে তার কাছে ঋণী থাকবে। বাচনভঙ্গি আর রচনাশৈলীতে তার কবিতা সমকালীন যেকোনো কবির তুলনায় অনন্য। ‘কবিতাসমগ্র’ (দুই খন্ড) ‘উড়ালকাব্য’, ‘সোনালি কাবিন’, ‘আল মাহমুদের স...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 286

৳ 34016% ছাড়