উপন্যাস

মিসির আলি অমনিবাস (১ম-৩য় খণ্ড)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1380

৳ 1,72520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 345 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৩৫২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০১৭

বিস্তারিত

"মিসির আলি অমনিবাস" বইয়ের ভূমিকা

মিসির আলি আমাদের কেন আকর্ষণ করে? জবাবটা জিভের ডগায় এসেও আটকে যায় সহজ মনে হলেও এক কথায় চট করে বল। যায় না। মিসির আলির শুরু ১৯৮৫ সালে। "দেবী' থেকে "যখন নামিবে আধার"। সাতাশ বছরের পথপরিক্রমা মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা মাত্র। এ সময়ের

মধ্যে প্যারানরমাল সাইকোলজির এই শিক্ষক মানুষটিকে বিচিত্র সব ঘটনার মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়েছে। মনোজগতের জটিল ক্রিয়াকে সরল করে তুলে ধরেছেন, ব্যাখ্যার অতীত বিষয়বস্তুকেও ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করেছেন। কখনো কখনো তাকে বিচরণ করতে হয়েছে

সমান্তরাল জীবন (Parallel life)-এর মধ্যে দিয়েও। অতি সাধারণ একজন মানুষের মতো জীবনযাপন করেও তিনি ছিলেন অনন্যসাধারণ আলোর মধ্যে থেকেও আলো-আঁধারে ঘেরা, দেখা যায় তো যায়। না, চেনাও যায় না পুরোপুরি; অনেকটা নিজেকে যেন আড়াল করে। রাখা।

তবুও আমরা তার জন্য অনুভব করি-এই সংসারেরই একজন তিনি।

মিসির আলির পথপরিক্রমা যেন জীবনানন্দের কবিতা-

হাজার বছর ধরে আমি পথ হটিতেছি পৃথিবীর পথে,

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে

অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে সাতাশ বছরে মিসির আলি আমাদের মনোজগতের অলিগলিতে যাতায়াত করেছেন অনেকবার। কখনো কখনো আবার রহস্যের ঘোলাজলে হারিয়েও গেছেন।

মিসির আলির কাহিনীগুলো কোন ধারার? রহস্য, ডিটেকটিভ না ফ্যান্টাসি? মিসির আলির ভিন্ন মাত্রার অভিযাত্রাকে সম্ভবত 'মিসির আলি ধারা' নামকরণ করা যায়। যে গভীর মমতায়, মানবিক গুণাবলির সঙ্গে রহস্যময়তাকে মিশেল দেয়া হয়েছে তা বাংলা সাহিত্যে অদ্বিতীয়। এরকম ঘটে নি আর

ঘটবেও না। বিদায় মিসির আলি।

মিসির আলি যেন 'ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন... ফুরায় এ জীবনের লেনদেন...।'

মিসির আলি দীর্ঘজীবী হোক।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মিসির আলি অমনিবাস (১ম-৩য় খণ্ড)
ইংরেজি নাম Misir Ali Omnibus (1om–3 Khondo)
লেখক হুমায়ূন আহমেদ
প্রকাশনী প্রতীক প্রকাশনা সংস্থা
বিষয় উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১৩৫২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা1352
ভাষাbangla
বান্ডিংhard cover
হুমায়ূন আহমেদ

লেখক সম্পর্কে

হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা। স্বাধীনত...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,380

৳ 1,72520% ছাড়