ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

অনুবাদ উপন্যাস

ইয়োর নেইম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 35043% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৯২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৬

বিস্তারিত

হাই স্কুল পড়ুয়া মেয়ে মিৎসুহার মনে গভীরে লালিত স্বপ্ন—একদিন সে আধুনিক সভ্যতা থেকে দূরে অবস্থিত, পাহাড়ে ঘেরা ছোট্ট শহরটি ছেড়ে পারি জমাবে স্বপ্নের শহর টোকিওতে, যেখানে জীবনযাত্রার মান এই মফঃস্বল থেকে অনেক অনেক গুন বেশি উন্নত। কিন্তু এই স্বপ্নের বাইরেও ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন প্রায়শ তাড়া করে বেড়াচ্ছে তাকে। একেবারেই বাস্তবতার স্বাদ রেখে যাওয়া স্বপ্নটিতে নিজেকে আবিষ্কার করে টোকিওতে বসবাসকারী হাই স্কুল পড়ুয়া এক বালকের চরিত্রে! তার কাছে কোনোভাবেই এটিকে নিছক ঘুমের ঘোরে দেখা কোনো স্বপ্ন বলে মনে হয় না, বরং সবটাই বাস্তব বলে মনে হয়! অন্যদিকে, প্রায় একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টোকিওর বাসিন্দা, হাই স্কুল পড়ুয়া এক ছেলেকে; নাম--তাকি।

সেও নিয়মিত তাড়া খেয়ে বেড়াচ্ছে এক অদ্ভুত স্বপ্নের! নিজেকে আবিষ্কার করছে পাহাড় বেষ্টিত, আধুনিক সভ্যতা থেকে প্রায় বিচ্ছিন্ন, একেবারেই অপরিচিত ছোট্ট একটা মফঃস্বল শহরে বসবাসরত মেয়ের চরিত্রে! ক্রমে রহস্যজনক স্বপ্নটির কারণে তাদের দুজনের জীবনের স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হতে শুরু করলো।

সেই সাথে ঘটতে থাকা অদ্ভুত সব ঘটনা ঘনীভূত করতে শুরু করলো দৈনন্দিন জীবনকে। যত দিন যেতে লাগলো পুরো ব্যাপারটা যেন আরও বেশি করে জট পাকাতে আরম্ভ করলো! ব্যাখ্যাতীত স্বপ্নটি ধীরে ধীরে শক্তিশালী প্রভাব বিস্তার করতে শুরু করলো দুজন অপরিচিত ছেলে ও মেয়ের জীবনে! এই অদ্ভুত স্বপ্নের পেছনে কী এমন রহস্য লুকিয়ে আছে? এরমধ্যে কী এমন পূর্বাভাস বা পুরোভাস লুকিয়ে আছে? নিয়তি কি সত্যিই কোনো খেলা খেলছে, যে খেলায় তাদের দুজনেরই ভাগ্যলিপি এক সুতোয় গাঁথা!?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইয়োর নেইম
ইংরেজি নাম Your Name
লেখক আশরাফুল সুমন, সাদিয়া ইসলাম বৃষ্টি, মাকোতো শিনকাই
প্রকাশনী প্রিমিয়াম পাবলিকেশন্স
বিষয় অনুবাদ উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা192
ভাষাbangla
বান্ডিংhard cover
মাকোতো শিনকাই

লেখক সম্পর্কে

মাকোতো শিনকাই

মাকোতো শিনকাইয়ের জন্ম ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি। একাধারে তিনি একজন অ্যানিমে ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, লেখক, প্রডিউসার, মাঙ্গা আর্টিস্ট। এছাড়া অ্যানিমেতে কণ্ঠও দিয়েছেন। কাজ করেছেন গ্রাফিক ডিজাইনার হিসাবে। টোকিও শহরে অবস্থিত চুও বিশ্ববিদ্যালয় থেকে জাপানি সাহিত্যের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন।অ্যানিমে’র জন্য জাপানিদের কাছে তিনি “নব্য হায়াও মিয়াজাকি” হিসাবে স্বীকৃত। ‘ইয়োর নেম’, ‘ফাইভ সেন্টিমিটারস পার...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 35043% ছাড়