উপন্যাস

দ্বিতীয় আলয়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳205

৳ 25018% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৯৬
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৫

বিস্তারিত

সমস্ত শহরটা যেন রূপকথার সেই নিঝুমপুরি। বহু দূরে কোথাও রাত জাগা নিশাচর পাখি গম্ভীর স্বরে দুবার ডেকে ওঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে। একান্ত নির্জন এই মুহূর্তটিতে কেউ স্রষ্টার সাথে মধুর আলাপনে নিমগ্ন। বেশ কিছুক্ষণ পর আকাশে বাতাসে ধ্বনিত হল আল্লাহর বড়ত্বের বিজয় নিনাদ।

ইয়াশা মাথা উঠিয়ে সরাসরি তার বাবার চোখের দিকে তাকালো। চেহারায় 'মন খারাপ ভঙ্গি সরে গিয়ে একপ্রকার দৃঢ় ভাব ঠাঁই নিয়েছে। আশ্চর্যরকম শান্ত কণ্ঠে বলল, বাবা! আমি মাদ্রাসায় পড়তে চাই।

স্বপ্নের বিস্তারিত বর্ণনাটা তিনু দেয়নি। এখনো চোখে ভাসছে স্বপ্নটা। ফাবিহা যার নাম রাখবে ভেবেছিল সে বাঁচেনি। স্বপ্নের ভেতরে কার নাম কি রাখবে এটা বুঝতে পারার কথা না। তবুও সে স্পষ্টই বুঝেছিল। বিনু আপাকে বললে আপা মন খারাপ করত। গায়ে এসে পড়া বৃষ্টির প্রথম ফোঁটার দিকে তাকিয়ে তিনু মুগ্ধ গলায় বলল, 'আমি, তোমার আপন বোন হলে হয়তো আপা ডাকটা এত বিশ্রী লাগত না আপু।'

প্রতিকূল অবস্থা ও ভিন্ন পরিবেশ থেকে উঠে আসা কয়েকজন ছেলে মেয়ে যখন মাদরাসায় পড়তে চায়, তখন তাদের পথ চলা কতটা মসৃণ হয়- এই ধারণার উপর ভিত্তি করে লেখা 'দ্বিতীয় আলয়'। পাশাপাশি মাদরাসাজগতের মানুষেরা মূলত কেমন হয় এর উপরও কিছুটা আলোকপাত করার চেষ্টা চালানো হয়েছে। সেই সাথে সহজবোধ্য লেখনীর ধাঁচে বন্ধুত্ব-প্রেম-সম্পর্কের অপূর্ব মেলবন্ধনে পাঠককে আমন্ত্রণ জানানো হয়েছে অন্য এক ভুবনে। প্রিয় পাঠক। আশা করি হতাশ হবেন না।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দ্বিতীয় আলয়
ইংরেজি নাম Dwitio Aloy
লেখক ফাহিম মাহমুদ
প্রকাশনী দাঁড়িকমা প্রকাশনী
বিষয় উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
বান্ডিংhard cover
ফাহিম মাহমুদ

লেখক সম্পর্কে

ফাহিম মাহমুদ

ফাহিম মাহমুদ। শিকড় মাদারীপুরে হলেও জন্ম গাজীপুরে,শতাব্দীর শুরুলগ্নে। ইট-পাথরের শহরে বেড়ে উঠলেও প্রকৃতির সঙ্গে রয়েছে তার এক নিগূঢ় বন্ধুত্ব। তাই অবসর পেলেই গ্রামবাংলার সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।শিক্ষাজীবনের হাতেখড়ি সাধারণ স্কুলে। কিন্তু শৈশবেই তিনি মাদরাসায় প্রবেশ করেন/মাদরাসার আঙ্গিনায় পা রাখেন। ধারাবাহিক অধ্যবসায়ের মাধ্যমে ২০২৪ সালে গাজীপুরের খ্যাতনামা বিদ্যাপীঠ জামিয়া...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 205

৳ 25018% ছাড়