সমকালীন উপন্যাস

নিনাদ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳480

৳ 64025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 160 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
২৫৬
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৫

বিস্তারিত

সংঘাত আর সংঘর্ষের জেরে কৈশোরে বাড়ি থেকে পালিয়ে পৃথিবীর পথে বেরিয়ে পড়া এক মানুষের আশ্চর্য ঘটনাবহুল জীবনের কাহিনি নিনাদ। আখ্যানটির প্রধান চরিত্র আব্দুর রশিদ— ভঙ্গুর অথচ সাহসী, আধ্যাত্মিক ও দার্শনিক জিজ্ঞাসায় সদাতাড়িত, দুঃখজর্জর অথচ ধ্যানী— চমকপ্রদ, কৌতূহলজাগানিয়া এক চরিত্র।

সময়ের ঘূর্ণিতে পাক খেতে খেতে, হতবিহ্বল রশিদের সঙ্গে দেখা মেলে বহুবর্ণিল, অবিস্মরণীয় কিছু নারী ও পুরুষের। উজ্জ্বল এইসব চরিত্রের মিথস্ক্রিয়ায় উপন্যাসজুড়ে বেজে চলে নৈঃশব্দ্যের নিনাদ; যা রশিদের মতো পাঠককেও করে তোলে ঘোরগ্রস্ত। স্মৃতি, প্রিয়-অপ্রিয় মানুষ আর অপ্রত্যাশিত ঘটনার স্রোত তাকে তাড়া করে, প্রতিনিয়ত ভাসিয়ে নিয়ে যায়; অথচ আপাত নিষ্ঠুর কিন্তু দেবশিশুর মতো কোমল আব্দুর রশিদ প্রেম-অপ্রেম, প্রতিশোধ, প্রত্যাখান এবং যুদ্ধের ভেতর এগিয়ে যেতে যেতে যেন আটকা পড়ে যায় এক অলঙ্ঘনীয় নিয়তির ভেতর।

এমন অভিনব চরিত্র বাংলা কথাসাহিত্যে দ্বিতীয়টি নেই— দাবি করাটা অত্যুক্তি হবে না। লিরিক্যাল অথচ গতিশীল ও প্রাঞ্জল এক গদ্যভাষায় রচিত উপন্যাস নিনাদ। চরিত্র আর কাহিনির নিখুঁত বুননে পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধ করে রাখার সমস্ত আয়োজন এই উপন্যাসটিতে আছে। প্রিয় পাঠক, বাংলা কথাসাহিত্যে সতেজ হাওয়া বয়ে আনা নতুন কণ্ঠস্বরের অভিনব, ঘোরলাগা এক কল্পবিশ্বে আপনাকে স্বাগত।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নিনাদ
ইংরেজি নাম Ninad
লেখক মুরাদ কিবরিয়া
প্রকাশনী আদর্শ
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789843947123
পৃষ্ঠা সংখ্যা ২৫৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা256
ভাষাbangla
ISBN9789843947123
বান্ডিংhard cover
মুরাদ কিবরিয়া

লেখক সম্পর্কে

মুরাদ কিবরিয়া

সুন্দরবন ঘেরা মোংলা বন্দরে জন্ম, আশির দশকের শেষের দিকের কোনো এক বসন্তে। সেই বসন্ত স্থায়ী হয়নি, বসন্ত আসলে স্থায়ী হয় না। ফলে কবিতা আর গল্প ঝুলিতে পুরে বেরিয়ে পড়েছিলেন এক শীতে। সেই শীত বয়ে বেড়াতে বেড়াতে কিছু কুয়াশা সাহিত্যের নামে ছড়িয়ে দিয়ে যাচ্ছেন আপনাদের এই শহরে। পেশায় চার্টার্ড একাউন্টেন্ট মুরাদ কিবরিয়া পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সরকারি বিজ্ঞান কলেজে এবং কয়েকটি মিশনারি স্কুলে।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 480

৳ 64025% ছাড়