ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া

নিজের ভাষায় মার্কেটিং প্ল্যানিং

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 25020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৮৭
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২১

বিস্তারিত

সারা দুনিয়ার বেস্ট সেলার বুক লিস্টে সেলফ ডেভলপমেন্ট, বিজনেস এবং ননফিকশন বইয়ের জয়জয়কার। আমাদের দেশে ইদানিং কিছু সেলফ ডেভলপমেন্ট বই প্রকাশ শুরু হয়েছে। কিন্তু হার্ডকোর বিজনেস নিয়ে মানসম্পন্ন বই কম। কম হবারই কথা। ভালাে বিজনেস বই লিখতে সবার আগে দরকার বিজনেস এক্সপার্ট লেখক। মানসম্পন্ন পাণ্ডুলিপি লিখতে কেমন সময় লাগে? এটা তিন মাস থেকে তিন বছর বা আরাে বেশি।

এদেশে টপ লেভেল কোনাে বিজনেস এক্সপার্ট ৩ ঘন্টার একটা ওয়ার্কশপ করিয়ে যে অর্থ উপার্জন করতে পারেন ছয় মাসের সার্বক্ষণিক চিন্তাভাবনার ফসল একটা বইয়ের রয়্যালটি কি সেই অর্থমূল্যের ধারে কাছে যাবে? উত্তর হচ্ছে না। সেক্ষেত্রে যিনি আসলেই বিজনেস এক্সপার্ট তিনি এমন লস প্রােজেক্টে সময়, মেধা কেন বিনিয়ােগ করবেন? হ্যাঁ, কেউ যদি কোন বিনিময়ের প্রত্যাশা ছাড়াই নবীন উদ্যোক্তা, ব্যবসায়ী বা এক্সিকিউটিভদের হেল্প করতে চান তিনি হয়তাে করবেন। এইদেশে যিনি খুব স্বার্থকভাবে এই হেল্প গত প্রায় তিন বছর ধরে করে যাচ্ছেন তিনি তৌফিকুর রহমান।

বিজনেস সেক্টরের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উনি একদম সহজ বাংলায় স্থানীয় এবং আন্তর্জাতিক উদাহরণ সহ পাঠকদের উপহার দিচ্ছেন 'নিজের ভাষায় মার্কেটিং' সিরিজের বইগুলােতে। ২০১৮ সালে 'নিজের ভাষায় মার্কেটিং এই সিরিজের প্রথম বই। ২০১৯ সালে প্রকাশিত হয় নিজের ভাষায় ব্র্যান্ডিং। এবং ২০২০ সালের বইমেলায় 'নিজের ভাষায় মার্কেটিং প্ল্যানিং'। 'নিজের ভাষায় মার্কেটিং প্ল্যানিং' একই সিরিজের তৃতীয় বই। বাংলাদেশে বাংলা ভাষায় বিজনেস সেক্টরের বইয়ের ট্রেন্ড এবং স্ট্যান্ডার্ড সেট করে দেয়ার পিছনে তৌফিকুর রহমানের নাম মনে রাখতে হবে। লেখকের প্রথম বই এবং পরের আরাে দুইটি বইয়ের সাথে থাকতে পেরে প্রকাশনা সংস্থা 'স্বরে অ' গর্বিত।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নিজের ভাষায় মার্কেটিং প্ল্যানিং
ইংরেজি নাম Nijer Vashay Marketing Planning
লেখক তৌফিকুর রহমান
প্রকাশনী স্বরে অ
বিষয় ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া,এস. ই. ও(SEO)
আইএসবিএন 9789848047125
পৃষ্ঠা সংখ্যা ৮৭
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা87
ভাষাbangla
ISBN9789848047125
বান্ডিংhard cover
তৌফিকুর রহমান

লেখক সম্পর্কে

তৌফিকুর রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং নিউ হ্যভেন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর তার ক্যরিয়ার শুরু করেছিলেন ১৯৯৬ সালে টয়োটা মটরস (ইউএসএ) তে ম্যনেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদান এর মাধ্যমে। তিনি বর্তমানে এসএমসি এন্টারপ্রাইজ লিঃ নামক একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ও সাপ্লাই চেইন বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন । এর আগে তিনি টিম গ্রুপ, ডিবিএল সিরামিকস লিঃ, ব্র্যাক ডেইরী...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 25020% ছাড়