চিরায়ত উপন্যাস

তিথিডোর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳553

৳ 65015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 97 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৪০০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৫

বিস্তারিত

১৯৪৯-এর সেপ্টেম্বর মাসে প্রথম প্রকাশ পাওয়া তিথিডোর বুদ্ধদেব বসুর সেরা উপন্যাস, আবার বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম বাংলা উপন্যাসগুলোরও একটি। শহর কলকাতা এই মহাকাব্যিক উপন্যাসের স্রেফ প্রেক্ষাপটই নয়, একটি গুরুত্বপূর্ণ চরিত্রও বটে। ইংরেজ শাসনের অন্তিম দুই দশক জুড়ে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের উত্থান-পতনের কাহিনি হিসেবে একে যেমন পড়া যায়, তেমনি যুদ্ধ ও ভাঙনের উথালপাথাল ঢেউয়ের মুখোমুখি ধস্ত বাঙালি সমাজের সমষ্টিগত চিত্র হিসেবেও এ উপন্যাস সমানভাবে গুরুত্বপূর্ণ। একজন মধ্যবিত্ত বাঙালি তরুণীর বেড়ে ওঠার বয়ানের মধ্য দিয়ে এখানে কার্যত পুরো বাঙালি সমাজের দ্বিধা-বিভক্তি কিংবা সংকট-উত্তরণের সার্বিক চালচিত্র প্রতিফলিত। ছাপোষা চাকরিজীবী রাজেন মিত্রের কনিষ্ঠতম কন্যা স্বাতী এ উপন্যাসের প্রধান চরিত্র, ইতিহাসের এক ঘটনাবহুল জটিল সময়ের সাক্ষী।

স্বাতী একই সঙ্গে সেই বিলুপ্ত সংবেদনশীল বাঙালি নারীরও প্রতীক—যে কিনা অর্থবিত্তের অহমিকায় অন্ধ ব্যবসায়ী প্রবীর মজুমদারকে প্রত্যাখ্যান করে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় প্রাণোচ্ছল তরুণ অধ্যাপক সত্যেনকে, যার জীবনে টাকাকড়ির ঝকমারি না থাকলেও রয়েছে অঢেল বই—আছে রবীন্দ্রনাথ ও কোলরিজের কবিতা। তিথিডোর একটি ঝঞ্ঝামুখর সময়ের দলিল—পারিবারিক বন্ধন, ব্যক্তিস্বাধীনতা, প্রেম ও আত্মপ্রকাশের এক অনুপম আখ্যান। হালফিলের ভাষায় বলতে গেলে, ‘কামিং অব এজ’ ঘরানার উপন্যাসের আদর্শ নিদর্শন। . একটি মেয়ে শৈশব থেকে কৈশোরে এবং কৈশোর থেকে যৌবনে উন্মীলিত হলো, এই অতি সাধারণ এবং অতি আশ্চর্য ঘটনা অবলম্বন করে বুদ্ধদেব বসু সমসাময়িক বাঙালি সমাজের সম্পূর্ণ ছবি এঁকেছেন ‘তিথিডোর’ উপন্যাসে।

সামাজিক পরিবর্তনের সূত্র ধরে ধীরে অগ্রসর হতে হতে, প্রথম বিশ্বযুদ্ধের আরম্ভ, ভাঙনের সূত্রপাত এবং রবীন্দ্রনাথের মৃত্যু পার হয়ে বই শেষ করেছেন জাপানি বোমায় আতঙ্কিত ১৯৪১-এর ডিসেম্বরের অন্ধকার কলকাতায়। স্বাভাবিক কবিত্বে এবং মননশীলতায় এ উপন্যাস সমৃদ্ধ, যা সর্বশ্রেণির পাঠকের উপভোগ্য এবং অভিজ্ঞতার তারতম্য অনুসারে বিভিন্ন বয়সের পাঠক বিচিত্রতর, বহুলতর আনন্দের আস্বাদ পাবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তিথিডোর
ইংরেজি নাম Tithidore
লেখক বুদ্ধদেব বসু
প্রকাশনী কবি প্রকাশনী
বিষয় চিরায়ত উপন্যাস
আইএসবিএন 9789849504375
পৃষ্ঠা সংখ্যা ৪০০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা400
ভাষাbangla
ISBN9789849504375
বান্ডিংhard cover
বুদ্ধদেব বসু

লেখক সম্পর্কে

বুদ্ধদেব বসু

Buddhadeb Bosu- তিনি নভেম্বর ৩০, ১৯০৮ কুমিল্লায় জন্মগ্রহণ করেন। একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। ১৯২১ সালে ১৩ বছর বয়সে তিনি ঢাকায় আসেন এবং প্রায় দশ বৎসর ঢাকায় শিক্ষালাভ করেন। বুদ্ধদেব বসু ১৯২৩ সালে ঢাকা কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হন। ১৯২৫ সালে ঐ স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 553

৳ 65015% ছাড়