ছোট্ট রাজপুত্র
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ৮০
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৪
বিস্তারিত
আমার যখন ছয় বছর বয়েস, বনের কথা' নামের এক বইয়ে পৃথিবীর আদিম অরণ্যের চমৎকার একটি ছবি দেখেছিলাম। ছবিতে দেখানো হয়েছিল একটা অজগর সাপ আস্ত একজনকে গিলে ফেলছে। দেখতে হুবহু এই রকম- বইয়ে লেখা ছিল, অজগর সাপ তার শিকার না চিবিয়ে আস্ত গিলে খায়। তারপর তারা আর নড়াচড়া করতে পারে না। তাই তাদের হজমের জন্য পুরো ছয় মাস ঘুমিয়ে কাটাতে হয়।
এ কথা জানার পর আমি জঙ্গলের এইসব দুর্ধর্ষ রোমাঞ্চকর ব্যাপার-স্যাপার নিয়ে খুব গভীরভাবে ভাবতে বসলাম। তারপর রংপেনসিল নিয়ে আমার প্রথম ছবিটা আঁকতে শুরু করলাম। আমার ১ নম্বর ছবি এরকম ছিল-
আমার এই অসাধারণ শিল্পকর্ম আমি বড়োদের দেখিয়ে জিজ্ঞেস করলাম, তাদের ভয় করছে কিনা। কিন্তু তারা জবাব দিলো, কেন, জয় পাবার কী আছে? টুপি দেখে আবার কেউ ভয় পায় নাকি? আমার ছবিটা মোটেও টুপির ছবি ছিল না। ছবিটা ছিল এক অজগর সাপের হাতি গিলে হজম করে ফেলার ছবি। কিন্তু যেহেতু বড়োরা তা ধরতেই পারলো না, তাই ওদের সুবিধার কথা ভেবে আমাকে শেষমেশ আরেকটা ছবি আঁকতে হলো- আমি অজগর সাপের পেটের ভিতরটা বেশ স্পষ্ট করে এঁকে দিলাম। বড়োদের সব সময় সবকিছু খোলাখুলি ভাবে বোঝাতে হয়।
বইয়ের তথ্য
| নাম | ছোট্ট রাজপুত্র |
|---|---|
| ইংরেজি নাম | Chotto Rajputro |
| লেখক | অঁতোয়ান দ্য স্যাঁৎ একজ্যুপেরি, জহুরুল হক |
| প্রকাশনী | গাজী প্রকাশনী |
| বিষয় | শিশু-কিশোর গল্প |
| আইএসবিএন | 9789849877967 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849877967 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
