গল্প

দুষ্টু শালিক এবং চারটি ঘাসফড়িঙ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳208

৳ 25017% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 42 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৩২
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৫

বিস্তারিত

লেখক তার বই সম্পর্কে বলেন, 'দুষ্টু শালিক এবং চারটি ঘাসফড়িঙ' একটি শিশুকিশোর উপযোগী গল্পের বই। কোমলমতি ওইসব শিশুদের বই, যারা গল্পে বুঁদ হয়ে থাকতে পছন্দ করে। হতে চায় গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা আনন্দে বিমোহিত । পেতে চায় গল্পের চরিত্রের সাথে নিজেদের মিল। প্রতিটি গল্পের কেন্দ্রীয় ভূমিকায় নিজেকে রেখে আবিষ্কার করতে চায় নিজেদের গল্প। নিজেদের কার্যকলাপ ও চিন্তা। কল্পনায় গল্পের প্রতিটি ধাপে ধাপে দাপিয়ে বেড়াতে চায় নিজের মতো করে।

বইটিতে নিছক গল্প বলে গিয়েছি এমন নয়। গল্পের আদলে বলার চেষ্টা করেছি অন্যায়-অত্যাচার, ধোঁকা-প্রবঞ্চনা, মিথ্যা, পরনিন্দা থেকে কীভাবে নিজেকে বিরত রাখা যায়। কীভাবে অন্যকে সাহায্য-সহযোগিতা, আদবকায়দা, বড়োদের সম্মান ও ছোটোদের স্নেহ করা যায়। সহসা কোনো বিপদে পড়লে বিচলিত না হয়ে, ধৈর্যচ্যুত না হয়ে কীভাবে ধৈর্যধারণ করা যায়। বড়োদের পরামর্শ নিয়ে কীভাবে কাজ করা যায়। কীভাবে প্রকৃত মানুষ হওয়া যায়, ইত্যাদি। এমন এমন উপকারী ও উপযোগী গল্প বইটিতে একত্রিত করেছি, যেগুলো কোমলমতি শিশুদের সুস্থ মস্তিষ্ককে আরো বিকশিত করবে। জ্ঞান ও চিন্তার পরিধি বাড়িয়ে দেবে। এবং প্রশস্ত করবে। ভালো ও উপযোগী বই পড়ে উপকৃত হবে গল্পের প্রতিটি শিক্ষা থেকে।

লেখক সারপ্রাইজ দিতে গিয়ে বলেন, তবে, যারা বই পড়তে চাও না। বই থেকে ডজন ডজন দূরে থাকো, তাদের জন্য রয়েছে সারপ্রাইজ। 'দুষ্টু শালিক এবং চারটি ঘাসফড়িঙ' বইটি একটিবার খুলেই দেখোনা কী চমৎকার চমৎকার গল্প রয়েছে তাতে। একটিবার পড়েই দেখোনা কী দারুণভাবে গল্পের চরিত্রগুলো তোমার সাথে মিলে যাচ্ছে। কিছু গল্প পড়ে তুমি তো এমনটা বলেও ফেলবে, আরে! এখানে তো আমার গল্প লেখা হয়েছে। আরে হ্যাঁ, আমি মোটেও বাড়িয়ে বলছি না। বিশ্বাস না-হয় একটিবার 'দুষ্টু শালিক এবং চারটি ঘাসফড়িঙ' হাতে নিয়েই দেখোনা। একটি গল্প পড়েই দেখোনা। কেমন গল্পে বুঁদ হয়ে থাকো তুমি। বইটি শেষ না করে উঠতেই পারবে না।

প্রতিটি গল্পে রয়েছে শিশুকিশোরদের জন্য বিনোদন, শিক্ষা ও শিষ্টাচারের দীক্ষা। বইটি শিশুকিশোরদের জন্য লেখা হলেও পড়তে পারবেন বড়োরাও। তারাও গল্প থেকে শিক্ষা নিতে পারবেন। আশা করি প্রতিটি গল্প পড়ে বড়োরাও উপকৃত হতে পারবেন।

এবং তাদের বলতে চাই, আপনাদের কোমলমতি আদুরীর হাতে ভালো ও উপযোগী বই তুলে দিন। ওদের জ্ঞানের পরিধিকে প্রশস্ত, সমৃদ্ধ ও গভীরতম করতে সাহায্য করুন। সঠিক বই ওদের হাতে দিয়ে আগামী প্রজন্মকে জ্ঞানী ও পড়োয়ামূখী করতে সহযোগিতা করুন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দুষ্টু শালিক এবং চারটি ঘাসফড়িঙ
ইংরেজি নাম Dushtu Shalik Abong Charti Ghasforing
লেখক মুহিব্বুল্লাহ কাফি
প্রকাশনী বাংলা সাহিত্য আন্দোলন
বিষয় গল্প
আইএসবিএন 9789843700520
পৃষ্ঠা সংখ্যা ৩২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা32
ভাষাbangla
ISBN9789843700520
বান্ডিংhard cover
মু

লেখক সম্পর্কে

মুহিব্বুল্লাহ কাফি

গল্প বিষয়ক লেখক · প্রকাশক: বাংলা সাহিত্য আন্দোলন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 208

৳ 25017% ছাড়