ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ

গোরস্তানের পদ্য : স্মৃতি ও জীবনস্বপ্ন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳480

৳ 60020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 120 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৩০৪
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৪

বিস্তারিত

মৃত্যুর পরেও মানুষ তার রাজনৈতিক অর্থনীতি ও সাংস্কৃতিক উত্তরাধিকার বা পরিচয় বহন করে অথবা ভুলতে চায় না। সম্পর্কের বহু মাত্রায় বহু রূপে তার প্রকাশ ঘটে। ক্ষমতা, হৃদয়বৃত্তি, স্মৃতিময় আকুলতার গভীরতর প্রকাশ থাকে সমাধিলিপি তথা সমাধিপদ্যে। অন্যদিকে এগুলো দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা ও বীক্ষণের সারাৎসার - অবসানের বিপরীতে রচিত জীবনযাপনের বয়ান। বর্তমান বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে ছয়টি প্রবন্ধ: স্মৃতি ও সংরক্ষণ এপিটাফ নামের কবিতা কবিদের সমাধিফলক’ দাঁড়াও পথিকবর!’ পারিবারিক স্মরণ’ সামাজিক স্মরণ’ ও ‘মৃত্যু, মৃত্যুর অধিক’।

আশা করি পাঠক এই ক্রমে বইয়ের কেন্দ্রীয় চিন্তার সূত্রটি ধরতে পারবেন। স্মৃতির সমাজমনস্তত্তে¡র সঙ্গে ধর্মের যোগসূত্র অস্বীকার করার উপায় নেই। সেই পরম্পরা যেমন মান্য, তেমনি সৃষ্টিশীল সংবেদনশীলতার প্রাচীনতর ঐতিহ্যও অস্বীকার করা যায় না। স্মরণের পরম্পরায় জন্ম হয় নতুন ধারার কবিতা; এতে কবিরা সরাসরি যুক্ত হন অথবা সমাজই লিখিয়ে নেয় কবিতা বা সমাধিপদ্য। সমাজের সঙ্গে তাই মৃতের আন্তঃযোগাযোগ ছিন্ন হয় না। কবরস্থান কেবল ঘুমের রূপকার্থ তৈরি করে না, সামাজিক প্রয়োজনেই তৈরি হয় পথ, আবির্ভাব ঘটে পথিকের এবং এরাই মৃতের জাগ্রত উত্তরসূরি।

এভাবে জন্ম হয় বীরকথা; জাতীয় নেতা, রাজনৈতিক নেতৃত্ব এবং তার মতাদর্শের স্মরণ ও পরম্পরা। তবে পারিবারিক বা ব্যক্তিগত পর্যায়ে প্রবণতাটি ভিন্নতর, একান্তই আত্মস্থ বা অনুভ‚তি প্রকাশের ব্যাপার। এসব ক্ষেত্রে কথা বা কবিতার শব্দে-ধ্বনিতে ক্ষরণ অস্পষ্ট থাকে না, অথচ তা নীরব ও স্তব্ধ; অন্যদিকে চেতনাস্রোত থাকে কল্লোলিত। এই স্তব্ধ অস্তিত্বই একাধারে ধারণ করে জীবন ও মৃত্যুর জায়মান রূপ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গোরস্তানের পদ্য : স্মৃতি ও জীবনস্বপ্ন
ইংরেজি নাম Gorastaner Poddo Smreti O Jiban Swapno
লেখক ড. ‍সিরাজ সালেকীন
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
আইএসবিএন 978-984-96642-0-8
পৃষ্ঠা সংখ্যা ৩০৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা304
ভাষাbangla
ISBN978-984-96642-0-8
বান্ডিংhard cover
ড. ‍সিরাজ সালেকীন

লেখক সম্পর্কে

ড. ‍সিরাজ সালেকীন

জন্ম ১৫ অক্টোবর ১৯৬৮; কুমিল্লা জেলার দেবিদ্বারে। পিতা : মোহাম্মদ হোসেন; মাতা : আমেনা খাতুন। শিক্ষা : প্রাথমিক শিক্ষা দেবিদ্বার উপজেলার মডেল ইনস্টিটিউটে মাধ্যমিক এবং ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ের অধ্যয়ন। উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা সাহিত্য বিষয়ে বিএ অনার্স (১৯৯১) ও এমএ (১৯৯২)। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী লাভ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘জীবনানন্দ দাশের ছোটগল্প :...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 480

৳ 60020% ছাড়