ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন

সমকালীন উপন্যাস

আনবাড়ি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 25020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৯৬
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৫

বিস্তারিত

সবখানে মোর ঘর আছে, আমি সেই ঘর ফিরি খুঁজিয়া। আনবাড়ি মূলত এই খুঁজে ফেরার গল্প। বলা হয়েছে প্রথম প্রজন্মের অভিবাসী রিনার বয়ানে-যে কোথাও ঠিকঠাক মিশে যেতে পারে না, যেখানে থাকে সেখানে কখনোই পুরোপুরি থাকতে পারে না। রিনা আর রাসেলের পরিচয়, প্রেম, যৌথ জীবন এবং বিচ্ছেদ ঘিরে আবর্তিত হয়েছে এই উপন্যাস। শুরুটা ছিল স্বপ্নের মতো। যে আবেশের ভেতর পৃথিবীর সব কিছু রিনার কাছে ধরা দেয় মোহনীয়, উচ্ছল আর জীবন্ত হয়ে। রাসেলের টানে রিনা মেলবোর্ন থেকে সিডনি যায়, সেখান থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে গিয়ে যৌথ জীবনে থিতু হয় তারা।

রিনা আলোড়িত হয় অকল্যান্ডের রোদ, বাতাস, বৃষ্টির গন্ধে। যেখানে দৈন্য আছে কিন্তু দুঃখ নেই। টুকরো টুকরো সুখের মুহূর্তগুলো ছুঁয়ে যায় তাদের। পাঠককে নিজের গল্প শোনাতে শোনাতে রিনা একসময় বলে ‘আহারে! তবু সব কিছুই শেষ হয়ে যায়-অশেষ কুমড়া, আড্ডা, প্রেম এবং রবিবার।

রিনা আর রাসেলের সম্পর্কেও চিড় ধরে। শুরু হয় মানসিক টানাপোড়েন। হতাশা মুড়ে ফেলে তাকে। ডুবে যেতে থাকে নিঃসীম অন্ধকারে। তাকে পাড়ি দিতে হয় বিচ্ছেদের দীর্ঘ পথ। স্বপ্ন আর স্বপ্নভঙ্গের অকল্যান্ডকে ভুলতে চেয়ে এবার সে নতুন শহর ওয়েলিংটনে পৌঁছে যেখানে কোথাও তার কোনো ছায়া নেই।

স্মৃতি তবু সাথেই চলে। আনবাড়ি বিচ্ছিন্নতার মহাসমুদ্রে ছোটো ছোটো আলোর বিন্দুর মতো বন্ধুত্ব খুঁজে পাওয়ার গল্প আবার ভিড়ের ভেতরে হাত ছেড়ে দিয়ে ভেসে যাওয়ার গল্প। এটা সেই অভীষ্টের দিকে যাত্রার গল্প, যেখানে কখনোই আমরা পৌঁছাই না।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আনবাড়ি
ইংরেজি নাম Anbari
লেখক লুনা রুশদী
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 978-984-96642-9-1
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
ISBN978-984-96642-9-1
বান্ডিংhard cover
লুনা রুশদী

লেখক সম্পর্কে

লুনা রুশদী

লেখক পরিচিতিঃ জন্ম ১৯৭৫ সালের ২৪ অক্টোবর করোটিয়ায়। ১৯৮৯ সাল থেকে মেলবোর্ন প্রবাসী। অর্থনীতিতে মেলবোর্নের লাট্রোব ইউনিভার্সিটি থেকে স্নাতক, স্কলারশিপ নিয়ে সিডনির ইউটিএস ইউনিভার্সিটিতে ক্রিয়েটিভ রাইটিংয়ে মাস্টার্স পড়েছেন। প্রথম প্রকাশিত লেখা কলকাতার দেশ পত্রিকায় একটা কবিতা ১৯৯৪ সালে। প্রথম ইংরেজি গল্প প্রকাশ হয়েছে নিউজিল্যান্ডের লিসেনার পত্রিকায় ২০১১ সালে। বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকায় অনিয়মিতভাবে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 25020% ছাড়