থ্রিলার, অ্যাকশন ও অ্যাডভেঞ্চার

টেরিবেল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳550

৳ 76028% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 210 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
৪০০
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৫

বিস্তারিত

আপনি কি জানেন? ইদানীং অগোচরে ঘটে যাচ্ছে কিছু ভয়ানক, অস্বাভাবিক ঘটনা। ভাবুন তো, আপনারই মাংস কেটে, রেঁধে, শেষে আপনাকেই খাইয়ে দেওয়া হচ্ছে! আপনার আস্ত মাথাটি কারও কাছে হয়ে উঠেছে বিজয়চিহ্ন। ওয়ালমেট তৈরিতে ব্যবহার হচ্ছে আপনার চোয়ালের দাঁত, সে নাকি ওগুলো বেশ পছন্দ করে! কখনো বা ইনক্লিউশন ফরসেপের মাধ্যমে অক্ষিকোটর থেকে তুলে নেওয়া হচ্ছে চোখ! নৃশংস, কিন্তু তার কাছে এসব নিছক খেলা।

কারণ-অকারণে, খেয়াল খুশি মতো সবটাই ঘটে চলেছে তার এক ভয়াবহ মর্জির ইচ্ছায়। মনে কি প্রশ্ন জাগে না, এসব কেন হচ্ছে? এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে? নাকি সবটাই এলোমেলো, এক নিরুদ্দেশ আতঙ্কের আখ্যান? এই সব আঁধারকে পাশ কাটিয়ে নিজের কল্পনার রাজ্যে ভেসে বেড়ায় আন্দ্রিয়া মেরি। তার জীবন আটকে গেছে এক অদ্ভুত সমীকরণে। এক কল্পবিলাস রাজ্য, যেখানে সে প্রতিদিন অপেক্ষা করে এক সুদর্শন রাজার। হঠাৎ যেন কল্পনার জাল ছিঁড়ে আসন নেয় সেই কাঙ্ক্ষিত পুরুষ। কিন্তু সেই রাজার চলন, বলন, আত্মপ্রকাশ—সবটাই রহস্যের ঘন পর্দায় ঢাকা।

ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধে, শহরতলির সেই ভয়ংকর হত্যাকাণ্ডগুলোর পেছনে কি তবে রাজারই হাত? নাকি অন্য কেউ? নাকি আরও গভীরে লুকিয়ে রয়েছে একাধিক চরিত্র, এক বিস্তৃত ষড়যন্ত্র? রাজার অগাধ ভালোবাসা কখনো আন্দ্রিয়াকে তোলপাড় করে, আবার কোনো মুহূর্তে সে টের পায়, তার কল্পনার রাজ্য আর বাস্তবের হিংস্রতার মধ্যে দোল খাচ্ছে সে। একদিকে প্রেমের শিহরন, অন্যদিকে নৃশংসতার গা-গুলিয়ে ওঠা বর্ণনা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম টেরিবেল
ইংরেজি নাম Teribel
লেখক অনুপ্রভা মেহেরিন
প্রকাশনী নবকথন
বিষয় থ্রিলার, অ্যাকশন ও অ্যাডভেঞ্চার,রোমান্টিক উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ৪০০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা400
ভাষাbangla
বান্ডিংhard cover
অনুপ্রভা মেহেরিন

লেখক সম্পর্কে

অনুপ্রভা মেহেরিন

অনুপ্রভা মেহেরিন।জন্ম ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি। লেখালিখির শুরুটা হয়েছিল নিছক শখের বসে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শখই ছড়িয়ে পড়েছে জীবনের প্রতিটি পরতে। এখন আর লেখালিখি কেবল সময় কাটানোর মাধ্যম নয়, বরং লেখিকার দিনযাপন, চিন্তা আর অনুভূতির অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 550

৳ 76028% ছাড়