নির্বাচিত কবিতা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ১১২
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৪
বিস্তারিত
জোছনা রাতে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে শৈশব। কৈশোরও হারিয়ে গেছে গোল্লাছুটের দুরন্তপনায়। তারুণ্যের উচ্ছ্বাস নেই, নেই যৌবনের ঝাঁজালো মিছিল। আছে শুধু কবিতা নামক লাবণ্যময় স্বপ্নসারথি। এখন কবিতার মধ্যেই খুঁজে ফিরি নিজেকে। নিজের ভালো লাগা-মন্দ লাগা-ভালোবাসা প্রেম-প্রীতি, আনন্দবোধ সব কিছু খুঁজে ফিরি কবিতালোকে। প্রকৃতির সৌন্দর্য, প্রেমের সাহাত্ম্য, সত্যের মুখচ্ছবি ফুটে ওঠে কবিতার আবরণে।
এই কবিতার সঙ্গে আমার প্রেমপূর্ণ গৃহস্থালি দীর্ঘদিনের, কিন্তু কেন-তার কোনো উত্তর জানা নেই। ব্যাখ্যা-বিশ্লেষণহীন এই ভালোবাসা বুকের মধ্যে তোলপাড় করে গোপনে গোপনে। আমি অস্থির হয়েও স্থিরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি মন-ভুবনের ছবি। এই ছবি আঁকা হয় শব্দ নামের রংতুলিতে। বর্ণে বর্ণে বর্ণিল হয়ে ওঠে দৃশ্যের পর দৃশ্যের ভাষাচিত্র। অদৃশ্যও বাদ পড়ে না। ফলে সৃষ্টি হয় উপমা-রূপক-চিত্রকল্প বাস্তবকে রাঙিয়ে তুলি পরাবাস্তবতার জাদুমন্ত্রে। সীমার মাঝে অসীমকে খোঁজার চেষ্টা আমার সীমাহীন। তবু বারবার সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠতে ছুটে চলি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সমাজ-সভ্যতা-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনি অভিজ্ঞতার নিজস্বতায়।
এখানে সাফল্য-ব্যর্থতা আমার সামনে দাঁড়াতে পারে না বাধার পাহাড় হয়ে। সাফল্য-ব্যর্থতা নয়, মানুষের ভালোবাসা পেতে আমি উন্মুখ হয়ে থাকি। নির্বাচিত কবিতা এই শিরোনামে বই বের হবে-এই ভাবনা ছিল না আমার মাঝে। সতীর্থ কবিবন্ধু কবিতাপ্রেমিক, বিশেষ করে প্রকাশকের পরামর্শে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। নির্বাচিত কবিতা'র ভূমিকা লিখে দিয়ে আমার ভালোবাসাকে আরো বাড়িয়ে দিলেন কবি ও সাহিত্য সমালোচক আল হাফিজ। আমি কৃতজ্ঞ তাঁর কাছে। ধন্যবাদ জানাচ্ছি-তরুণ কবি এনাম রাজুকে মূলত তারই সমন্বয়ে শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে 'নির্বাচিত কবিতা'। শেষ কথা হলো কবিতাপ্রেমিক ও পাঠক- পাঠিকাগণই এজন্য কবিকে বাঁচিয়ে রাখেন, জাপিয়ে রাখেন সব সময়। আমার নির্বাচিত কবিতা যদি তাদের ভালো লাগে তবেই আমি পেয়ে যার সৃজনানন্দের সুখ।
বইয়ের তথ্য
| নাম | নির্বাচিত কবিতা |
|---|---|
| ইংরেজি নাম | Nirbacito Kobita |
| লেখক | ফাহমিদা ইয়াসমিন |
| প্রকাশনী | চমনপ্রকাশ |
| বিষয় | বাংলা কবিতা |
| আইএসবিএন | 9789849732952 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849732952 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!