প্রেসিডেন্ট জেনারেল ও আমি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
- পৃষ্ঠা সংখ্যা
- ১২০
- ভাষা
- bangla
- বাঁধাই
- hard cover
- প্রথম প্রকাশ
- ২০২৫
বিস্তারিত
স্মৃতি, ঘটনা, জীবন-সবই ইতিহাস। কোথায় ইতিহাস নেই? যা মানুষ দেখে, জীবনচলার পথে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয় তা অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত গন্ডির সীমা অতিক্রম করে বৃহত্তর পরিসরে জায়গা করে নেয়। এই বইটির বিষয়াবলীও তাই। দীর্ঘ সাংবাদিকতা জীবনে একসময় নিতান্ত পেশাদার কাজে যা করেছি, যাদের সংস্পর্শে এসেছি, সাক্ষাতকার নিয়েছি সেসব বাংলাদেশের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদেশের ইতিহাস, সংগ্রাম, সামাজিক পরিমণ্ডলে এসব মানুষ দেশের সবার পরিচিত ও ইতিহাসের ধারাবাহিকতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বইটিতে সাবেক তিন জন রাষ্ট্রপতি যাদের দুইজন সেনাপ্রধান ছিলেন তাদেরসহ কয়েকজন প্রাক্তন সেনাপ্রধান ও জেনারেলের প্রসঙ্গ সংযোজন করা হয়েছে। জেনারেল জিয়াউর রহমানের সাথে সাংবাদিকতা খাতে কখনো পরিচয় হয়নি। কারণ, তিনি যখন নিহত হন তখন আমি মাত্র মেট্রিক পরীক্ষা দিয়েছি।
তাঁর সাথে অভিজ্ঞতা আমার সপ্তম শ্রেণিতে পড়াকালীন। সেটা ছিল মোহগ্রস্ত করার মতো এক ঘটনা। জেনারেল এরশাদের সাথে মিশেছি সবচেয়ে বেশি। দৈনিক পত্রিকায় থাকতে দীর্ঘ সাড়ে চার বছর আমাকে জাতীয় পার্টির বিট কভার করতে হয়েছে।
এর উপর জে. এরশাদ ও আমি একই শহরের, একই এলাকার। সেজন্য তাঁকে খুব কাছে থেকে দেখেছি। সাবেক সেনাপ্রধান জেনারেল আতিকের সাথে সম্পর্কটা কয়েকবার তাঁর সাক্ষাতকার নেয়া ও সামাজিক পরিমণ্ডলে যোগাযোগের কারণে। আর যাদের কথা এই বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে তাদের সবার সাথেই পেশার কারণেই সম্পর্ক গড়ে উঠেছে। সেনাবাহিনীতে ছিলাম বলে তাঁরা আমাকে স্নেহের বাঁধনে আবদ্ধ করেছেন।
বইয়ের তথ্য
| নাম | প্রেসিডেন্ট জেনারেল ও আমি |
|---|---|
| ইংরেজি নাম | President General O Ami |
| লেখক | আবু রুশদ |
| প্রকাশনী | স্টুডেন্ট ওয়েজ |
| বিষয় | ইতিহাস |
| পৃষ্ঠা সংখ্যা | ১২০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 120 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!