ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন

বিবিধ

বাসনা : মননে স্বরায়নে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 30020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
পৃষ্ঠা সংখ্যা
১৩৪
ভাষা
bangla
বাঁধাই
hard cover
প্রথম প্রকাশ
২০২৫

বিস্তারিত

মানবমন এক অতল রহস্যের পারাপার। প্রাচীন কাল থেকেই এই রহস্য উন্মোচনে বিজ্ঞান-জ্ঞানতত্ত্ব- ধর্মকাঠামো-শিল্পসাহিত্য-সংস্কৃতির অব্যাহত চরৈবেতি চলে আসছে, এখনো চলছে। মন নিয়ে গবেষণা ও তত্ত্বায়নেরও কমতি নেই। মানুষের জৈবিক-মানসিক বিবর্তন ও বিকাশ-পরম্পরায় সভ্যতার অগ্রগতি সাধিত হচ্ছে। মনের অনেকগুলো ফ্যাকাল্টি আছে, সেগুলোর মধ্যে বাসনা হচ্ছে অন্যতম বৃত্তি, বাসনাকে ঘিরেই জগতের জয়যাত্রা সম্মুখগামী ও অন্তহীন। বাসনা-তাড়িত-মনের ক্রিয়াকলাপ বহুমাত্রিক, বহুস্বরা এর প্রধাবনা।বাসনা: মননে স্বরায়নে বইটি ছোটো পরিসরে ধারণ করতে চেয়েছে অন্তহীন বাসনার ক্রম, বৈচিত্র্য ও প্রকাশরূপ। এটি লিখেছেন গবেষক ও সমালোচক বেগম আকতার কামাল, তাঁর সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ও গদ্যশৈলী গড়ে উঠেছে মনন ও সৃজনক্ষমতার মিথস্ক্রিয়ায়। বাসনা মানুষের মনোদৈহিক প্যারাডাইমগুলোর নিয়ন্তা। সেগুলো ভাঙাগড়ার মধ্য দিয়ে কীভাবে হয়ে ওঠে এক পরিব্যাপ্ত মানসিক জালায়ন তারই ডিসকোর্স এই বইয়ের কয়েকটি রচনাকৃতিতে মনোদর্শন ও মনোবিশ্লেষণের পরিমণ্ডলে বিধৃত।

একই সঙ্গে প্রাচ্য-প্রতীচ্যের তত্ত্বাবধানকারী দার্শনিকেরা যেমন আছেন, তেমনই আছে লালন-রবীন্দ্রনাথ-জীবনানন্দ-শামসুর রাহমানের কারুবাসনার খোঁজখবর, তদন্ত করা হয়েছে তাঁদের টেক্সট-কবিতা-গান; কারুবাসনার অন্তর্দর্পণে প্রতিবিম্বিত হয়েছে তাঁদের মনোদর্শন ও শিল্পসত্তা।পাঠক আরও পাবেন বাসনাকে ঘিরে লেখকের বিবেচনা, অন্তর্দৃষ্টি ও স্বকীয় লিখনশৈলী। বইটির বিষয়বিন্যাসেও রয়েছে মনোগ্রাহী সংবেদন ও পঠনপাঠনের নির্যাস। মনোদর্শন-মনোবিশ্লেষণ নিয়ে সিরিজ বই-রচনার ক্ষেত্রে বাসনা: মননে স্বরায়নে একটি বিশেষ সংযোজনা। আমরা বইটির পাঠকে সংবর্ধিত করি। এতে বিন্দুতে সিন্ধু দর্শনের বাসনা রয়েছে-এই সেই বাসনা যাকে বলা হয়েছে অপূরণযোগ্য, তবে আকাঙ্ক্ষায় শক্তিবন্ত।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাসনা : মননে স্বরায়নে
ইংরেজি নাম Basana Manane Sbarayane
লেখক বেগম আকতার কামাল
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় বিবিধ
আইএসবিএন 9789849945093
পৃষ্ঠা সংখ্যা ১৩৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা134
ভাষাbangla
ISBN9789849945093
বান্ডিংhard cover
বেগম আকতার কামাল

লেখক সম্পর্কে

বেগম আকতার কামাল

গবেষক ও প্রবন্ধকার বেগম আকতার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। তাঁর জন্ম চট্টগ্রাম শহরে। পিতা মোহাম্মদ ইয়াকুব আলী ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা মজিদা বেগম। বেগম আকতার কামাল ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘বিষ্ণু দে-র কবিমানস ও কাব্য’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 30020% ছাড়